Home Top Ad

loading...

বাংলাদেশে আটক ভারতীয় ট্রাক চালকদের বনধে বিপর্যস্ত বাণিজ্য

Share:

স্টাফ রিপোর্টার: শুল্ক জটিলতায় জড়িয়ে প্রায় একমাস ধরে সীমান্তের ওপারে বাংলাদেশে আটকে চারশোরও বেশি ভারতীয় ট্রাক চালক ও খালাসি। রফতানি জন্য চাল বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে গিয়ে আর ফিরতে পারছেন না তাঁরা। কবে দেশে ফিরবেন সেই আশায় দিন গুনছেন সকলে। সমস্যা সমাধানের কোনও উদ্যোগ বা রাস্তা না দেখে অবশেষে বনধের পথেই গেলেন তাঁরা৷ এর জেরে সীমান্তের ওপারে বাংলাদেশের দিকে পণ্য খালাসে বিস্তর জটিলতা তৈরি হয়েছে৷

ঢাকার সংবাদ মাধ্যমে ভারতীয় ট্রাকের চালকরা অভিযোগ জানিয়ে বলেন, প্রায় এক মাস হতে চললো আমরা ট্রাক নিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে বাংলাদেশের হিলি স্থলবন্দরে ঢুকেছি। কিন্তু এখন পর্যন্ত মাল খালাস করা হয়নি। এদিকে আমাদের টাকা পয়সা শেষ হয়ে যাওয়ায় বিপাকের পড়েছি। আমাদের দেশে ফিরতে সমস্যা হচ্ছে৷

কী কারণে এমন জটিল পরিস্থিতি ?

বাংলাদেশ সরকারের সর্বশেষ জাতীয় বাজেটে নতুন হারে আমদানি শুল্ক ধার্য করা হয়৷ জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিলি চেকপোস্ট দিয়ে রফতানি বাণিজ্যের ২১৯ টি ভারতীয় চাল বোঝাই ট্রাক গত ৬ জুন বাংলাদেশ গিয়ে আটকে পড়ে। ঠিক পরেরদিন অর্থাৎ ৭ জুন বাংলাদেশের বাজেট ঘোষণায় চাল আমদানির উপর শুল্ক ২ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করে দেওয়া হয়৷ এর জেরে তৈরি হয় পণ্য খালাসে জটিলতা৷

সেই কারণেই ২৮ দিন ধরে ওপারে আটকে রয়েছেন ভারতীয় চালক ও খালাসিরা। বাংলাদেশের হিলি স্থলবন্দরের জনসংযোগ আধিকারিক সোহরাব হোসেন জানিয়েছেন, আমরা ভারতীয় ট্রাক চালক ও খালাসি এজেন্টদের সঙ্গে আলোচনার চেষ্টা করছি৷

ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর হল হিলি৷ সীমান্তের এপারে দক্ষিণ দিনাজপুর এবং অন্যপারে বাংলাদেশের দিনাজপুর৷ দুই অংশের মধ্যে সীমান্ত চেকপোস্ট হিলি নামেই সুপরিচিত৷ এই স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে বিস্তর পণ্য আমদানি ও রফতানি হয়ে থাকে৷

এদিকে ভারতে ফিরে আসতে না পেরে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় ট্রাক চালক ও খালাসিরা সীমান্তের শূন্য রেখায় ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন। যে কারণে মঙ্গলবার বিকেল থেকে হিলি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের দুই ধারেই বন্ধ আমদানি-রফতানি৷ বাংলাদেশে আটকে পড়া চালক খালাসিদের বাড়ি এপারের বিভিন্ন রাজ্যে। প্রায় একমাস যাবত আটকে থাকার কারণে তাঁদের মধ্যে ব্যাপক খাবারের সংকট দেখা দিয়েছে। সঙ্গে থাকা টাকা পয়সা শেষ হয়ে যাওয়ায় একপ্রকার অনাহারেই থাকতে হচ্ছে তাঁদের। সমস্যা কবে সমাধান হবে তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

The post বাংলাদেশে আটক ভারতীয় ট্রাক চালকদের বনধে বিপর্যস্ত বাণিজ্য appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tVQkMN

No comments