Home Top Ad

loading...

কীভাবে মিমির সঙ্গে এমন ঘটনা ঘটল? জানলে দুঃখ লাগবেই

Share:

মিমিকে নিয়ে টলি পাড়ায় গুঞ্জনের শেষ থাকেনা। সে তাঁর নতুন ছবি হোক বা নতুন সম্পর্ক। সব কিছু নিয়েই লোকের মাথা ব্যথার শেষ থাকেনা। তবে এবার চিন্তায় পড়েছেন মিমির ফ্যানেরা ।কারণ টুইটারে মিমি এমন একটি ছবি পোস্ট করেছেন যা সত্যি চিন্তার বিষয়। নিজের পা এর ছবি তুলে পোস্ট করেছেন মিমি। যেখানে দেখা যাচ্ছে তাঁর পুরো পায়ে ব্যান্ডেজ করা।

কীভাবে তাঁর এই হাল তা যদিও জানা যায়নি। তবে মিমির পা দেখে এটাই স্পষ্ট যে তিনি পা-এ মারাত্মক চোট পেয়েছেন। আর এই ছবি দেখেই চিন্তায় মিমি প্রেমীরা। টুইটারে এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন “আনপ্রেডিক্টটেবল”। খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে কাজে ফিরুক এই কামনাই করছেন মিমি ফ্যানেরা।

নতুন ছবির শুটিং নিয়ে খুবই ব্যাস্ত ছিলেন মিমি। মিমির হাতে এখন অনেক গুলো সিনেমার কাজ। এরই মাঝে এমন অঘটনে নিজেকে কিভাবে সামলাবেন সেটাই ভাবছেন সকলে।

‘কি করে তোকে বলব’-এর পর আবার একসঙ্গে জুটিতে ফিরছেন অঙ্কুশ ও মিমি। রোম্যান্টিক থ্রিলার নিয়ে ময়দানে নামছেন পরিচালক বাবা যাদব। নাম ‘ভিলেন’। যে মুভির পর্দায় আরও একবার ফুটে উঠবে অঙ্কুশ-মিমি কেমিস্ট্রি। এপ্রসঙ্গে পরিচালক বলেন, ” পর্দার বাইরে ওদের দু’জন বন্ধুত্বটা অনেকটা টম ও জেরি-এর মত। তাই অনস্ক্রিন এই রসায়ন মাস্ট বি হিট।”

অন্যদিকে, বিরসার আগামী ছবি ‘ক্রিসক্রস’-এ দেখা যাবে মিমিকে। শেষ হয়ে গিয়েছে শ্যুটিং পর্ব। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজে। এই ছবিতে এক ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

প্রসঙ্গত, ‘ক্রিসক্রস’ শেষ করে নায়িকা হাতে পেয়েছেন বেশ কিছু সময়। যার সৎ ব্যবহার করেছেন নায়িকা। প্রথমে মুম্বইয়ে সিদ্ধিবিনায়কের দর্শন। তারপর পাহাড়ের মজা। এখন পুরীর জগন্নাথ দর্শনে গিয়েছেন তিনি। আসলে নায়িকা জগন্নাথ দেবের বড় ভক্ত। কারণে-অকারণে ছুটে যান প্রভুর কাছে। আশীর্বাদ নেন। মনে আলাদা শক্তি অনুভব করেন। জগন্নাথই তাঁকে আবার নতুন করে ফিরে আসতে সাহায্য করবে এমনই

The post কীভাবে মিমির সঙ্গে এমন ঘটনা ঘটল? জানলে দুঃখ লাগবেই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lT0DNa

No comments