Home Top Ad

loading...

পণ না দেওয়ায় প্রাণ দিতে হল বধূকে

Share:

স্টাফ রিপোর্টার, মালদহ: পণের বলি হতে হল আবারও এক গৃহবধূকে৷ এবারের ঘটনাটি ঘটেছে মালদহের পুকুরিয়া থানার ডাঙ্গা মোড় এলাকায়৷ মৃত ই গৃহবধূর নাম রুবি বিবি৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে পুকুরিয়া সম্বলপুর এলাকার মেয়ে রুবির সঙ্গে ডাঙ্গাপাড়ার আমানত আলীর বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। বিয়ের এক বছর পর থেকে আরও টাকা বাপের বাড়ি থেকে আনতে চাপ দিতে শুরু করে অভিযুক্ত স্বামী।

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্তে আরও ভারী পূর্বাভাস

মৃত গৃহবধুর পরিবারের অভিযোগ, ১৯ জুন রুবি বিবিকে বাড়ি থেকে বের করে দেয় তাঁর স্বামী। ৫০ হাজার টাকা না নিয়ে আসলে বাড়িতে ঢুকতে দেবে না বলে হুমকি দেয় তাঁকে৷ রুবি তাঁর পরিবারকে সে কথা জানায়৷ কিন্তু তাঁর পরিবারের পক্ষে এত গুলো টাকা জোগাড় করা সম্ভব হয়নি। তাই রুবি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন৷ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ভরতি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়৷

আরও পড়ুন: রাজনীতিতে আসছেন ঐশ্বর্য রাই

তাঁদের আরও অভিযোগ, ২০ জুন রুবিকে শ্বশুড় বাড়ি থেকে বের করে দেওয়া ঘটনাটি লিখিত অভিযোগ থানায় দায়ের করেছিল তাঁর পরিবার৷ কিন্তু পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তাঁরা৷ পারিবারিক এই বিবাদ নিয়ে গ্রামে এর আগেও সালিশি সভা হয়েছিল বলে দাবি করে ওই এলাকার পঞ্চায়েত উপপ্রধান। যদিও পুলিশের দাবি, মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা ফেরার থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

The post পণ না দেওয়ায় প্রাণ দিতে হল বধূকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zn71Gj

No comments