Home Top Ad

loading...

পছন্দের জায়গা ঘুরে আসুন মাত্র ৯৯৯ টাকায়

Share:

নয়াদিল্লি: ‘মেগা মনসুন সেল’৷ স্পাইসজেটের সৌজন্য এবার পেয়ে যান মাত্র ৯৯৯ টাকায় বিমানযাত্রার সুযোগ৷ বুধবার ছাড়টির ব্যাপারে ঘোষণা করেন সংস্থা৷ যেটির বৈধতা থাকছে আগামী ৮ জুলাই পর্যন্ত৷ অফারে বুক করা টিকিটটি যাত্রীরা ব্যবহার করতে পারবেন ৮ অক্টোবর, ২০১৮ পর্যন্ত৷

যদিও, স্পাইসজেট এখনও পর্যন্ত সঠিক সিটের সংখ্যা জানায়নি৷ তবে, অফারে বিমান সিটের সংখ্যা থাকছে সীমিত৷ যারা প্রথমে টিকিট বুক করবেন শুধুমাত্র তারাই সুযোগটি পাবেন৷ এমনটাই জানাচ্ছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট৷ কিছুদিন আগেই এয়ার এশিয়া ঘোষণা করেছিল একই ধরণের একটি মনসুন সেল অফার৷

তবে, এই সমস্ত অফারগুলির থাকছে শুধুমাত্র ডোমেসটিক এয়ার লাইনসের ক্ষেত্রে৷ গ্রাহক টিকিট বাতিলের ক্ষেত্রে রিফান্ডের অপসন পাবেন৷ তবে, টিকিট বাতিল করলে দিতে হবে একটি নির্দিষ্ট চার্জ৷ গ্রুপ বুকিংয়ের জন্য অফারটি বৈধ থাকছে না৷ ওয়েবসাইটে সংস্থা জানায়, ‘স্পাইসজেট নিয়ে আসছে মেগা মনসুন সেল৷ টিকিট বুক করুন একেবারে অবিশ্বাস্য দামে৷ শুরু মাত্র ৯৯৯ টাকায়৷ সুতরাং, এখন নিজের পছন্দমত জায়গায় ঘুরে আসুন একেবারে স্বল্প খরচে৷’

সিট, খাবার ইত্যাদির উপর থাকছে অতিরিক্ত ২০ শতাংশের ছাড়৷ তবে, সেজন্য প্রত্যেক যাত্রীকে ব্যবহার করতে হবে ADDON20 কোডটি৷ সংস্থা একই সঙ্গে উডান স্কিমে এনেছে কানপুর থেকে রাজধানী পর্যন্ত বিমান পরিষেবা৷ এয়ার এশিয়ার মনসুন অফারে যাত্রীরা পাবেন মাত্র ১২৯৯ টাকায় বিামনের টিকিট৷ টিকিট বুক করা যাবে ৮ জুলাই পর্যন্ত৷ অফারে বুক টিকিটটি ব্যবহার করতে পারবেন ৩১ জানুয়ারী, ২০১৯ পর্যন্ত৷ গোএয়ার এবং ইন্ডিগো একইভাবে এনেছে অফারের বিস্তর সম্ভার৷

The post পছন্দের জায়গা ঘুরে আসুন মাত্র ৯৯৯ টাকায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tZ4ewS

No comments