নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা হরমনপ্রিত্ কউর এবার বড়সড় সমস্যায় পড়তে পারেন। মহিলা বিশ্ব কাপের পর তিনি যোগ দিয়েছিলেন পাঞ্জাব পুলিশের ডিএসপি পদে।
সূত্রের খবর এবার তিনি সেই পদ খোয়াতে পারেন। কারণ ওই পদে যোগ দেবার সময় তিনি যে কাগজ পত্র জমা দিয়েছিলেন তা নাকি ভুয়। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এমনই দাবী করা হয়েছে। প্রসঙ্গত আগে ভারতীয় রেলে চাকরি করেছেন তিনি। কিন্তু সেখানেও তিনি বন্ড পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত কাজ করেননি। ফলে ভারতীয় রেলের তরফে তাঁকে বন্ড পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত কাজ করতে বলা হয়েছিল। না হলে পুরো বছরের বেতন ফেরত দিতে বলেছিল রেল কর্তৃপক্ষ। শেষমেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। রেলমন্ত্রী পীযূশ গোয়েলের সঙ্গে কথা বলে তিনি ব্যাপারটি মিটমাট করে দেন।
from Najarbandi - Popular Bengali News Portal / Bangla News / Bengali News/ Breaking News https://ift.tt/2u3FsvL

No comments