Home Top Ad

loading...

বিশ্বকাপ কোয়ার্টারে নজর থাকবে যাঁদের দিকে

Share:

মস্কো: শুক্রবার থেকে শুরু শেষ আটের লড়াই৷ সেই লড়াইয়ে কে ফেভারিট, কে হেভিওয়েট দেখে নিন এক নজরে৷

ব্রাজিলের ১০,১১ – শেষ আটের লড়াইয়ে অবশ্যই ফেভারিট ব্রাজিল৷ ইতিমধ্যেই গ্রুপ পর্ব ও প্রি-কোয়ার্টার মিলিয়ে ৭টি গোল করে ফেলেছে এই দল৷ শেষ তিনটি ম্যাচেই দুটি করে গোল করেছে সেলেকাওরা৷ কোয়ার্টারে অবশ্যই নজর থাকবে ব্রাজিলের ১০ ও ১১ নম্বর জার্সির দিকে৷

সেলেকাওদের ১০ নম্বর জার্সির মালিক নেইমার প্লে-অ্যাক্টিং করে যতই দুর্নাম কুড়োক না কেন! গোল করে সমর্থকদের নিশ্চিত করছেন৷ শুধু নেইমার নয়, ব্রাজিলের সামনের সফরে নজর থাকবে কুটিনহোর দিকে৷

চলতি বিশ্বকাপে নেইমার দুটি গোল করেছেন, সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন একটি৷ অন্যদিকে কুটিনহো গোল করেছেন দুটি৷ ব্রাজিলের ১০ নম্বর জার্সির পাশাপাশি নজরে ১১ নম্বর জার্সির মালিক কুটিনেহো৷

‘কুল ক্যাপ্টেন’ কেন- ব্রাজিলের পরেই কোয়ার্টার পর্বের অন্যতম আকর্ষণ হ্যারি কেনের ইংল্যান্ড৷ বিশ্বকাপের মঞ্চে ইতিমধ্যেই পোনাল্টি মিসের অভিশাপ থেকে বেড়িয়ে আসতে পেরেছে হ্যারি কেনরা৷ প্রি-কোয়ার্টার পর্বে কলম্বিয়াকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়েছে থ্রি লায়ন্স৷ কোয়ার্টারের ইংল্যান্ড দলের খেলার অবশ্যই চোখ থাকবে হ্যারি কেনের দিকে৷ অধিনায়ক কেন সোনালী বুটের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে৷ প্রথম বিশ্বকাপে ইতিমধ্যেই ৬টি গোল করে ফেলেছেন শান্ত স্বভাবের হ্যারি৷ রোনাল্ডো-মেসিরা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর স্ট্রাইকার কেনই এখন ফুটবলদুনিয়ার সেরা আকর্ষণ৷

কাভানি-সুয়ারেজের ‘সার্জিকাল স্ট্রাইক’- হ্যাঁ, সার্জিকাল স্ট্রাইকই বটে! কাভানি-সুয়ারেজ বোমার প্রি-কোয়ার্টারে উড়ে গিয়েছে বিশ্বকাপের অন্যতম হেভিওয়েট পর্তুগাল৷ এবার প্রতিপক্ষ ফ্রান্স৷ কোয়ার্টারে অবশ্য দুই তারকা খেলবেন কিনা নিশ্চিত নয়৷ পর্তুগাল ম্যাচে বিশ্বমানের দুটি গোলের পর চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন কাভানি৷ সুয়ারেজেরও হালকা চোট রয়েছে৷ তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ দুই ফুটবলার ফ্রান্সের বিরুদ্ধে খেললে অবশ্যই চোখ থাকবে তাঁদের দিকে৷

ফ্রান্সের এমবাপে-গ্রিজম্যান ঝড়– চলতি বিশ্বকাপে ফ্রান্সের পারফরম্যান্স দেখে মুগ্ধ ফুটবল দুনিয়া৷ কোয়ার্টার পর্বে অবশ্যই চোখ থাকবে উঠতি তারকা এমবাপের উপর৷ তিনটি গোল করেছেন পিএসজি’তে খেলা এই তারকা৷ যার দুটি গোল এসেছে মেসির আর্জেন্তিনার বিরুদ্ধে৷ সতীর্থ গ্রিজম্যানও পুতিনের দেশে দুটি গেল করে ফেলেছেন৷

লুকাকু- বেলজিয়াম দল থেকে নজরে থাকবেন রোমালু লুকাকু৷ ইতিমধ্যে রাশিয়ার রণভূমিতে চারটি গোল করেছেন বেলজিয়াম তারকা৷ তাঁর কাঁধে ভর করে বেলজিয়াম বিশ্বকাপ জিততে পারে কিনা সেটাই এখন দেখার৷ সোনালী বুটের দৌড়ে দু’নম্বরে রয়েছেন লুকাকু৷

The post বিশ্বকাপ কোয়ার্টারে নজর থাকবে যাঁদের দিকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zmqxTl

No comments