মুম্বই: ভুয়ো খবরের রমরমা রুখতে সহকারি সহযোগিতার প্রস্তাব আনল ফেসবুক অধীকৃত হোয়াটস্ অ্যাপ৷ বিষয়টি নিয়ে ভারতীয় আইটি মন্ত্রককে ৩ জুলাই একটি চিঠি লেখা হয়৷ সেখানে কর্তৃপক্ষ (হোয়াটস্ অ্যাপ) জানায়, সংস্থা ইউজারদের নিজের তথ্য সুরক্ষিত রাখার ক্ষমতা প্রদান করেছে৷ ভুয়ো ম্যাসেজ ছড়িয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন৷
চিঠিতে আরও বলা হয়, ভারতে হোয়াটস্ অ্যাপ সুরক্ষা সচেতনতা নিয়ে বিভিন্ন অভিযান করার পরিকল্পনা করা হচ্ছে৷ মঙ্গলবার আইটি মন্ত্রকের সঙ্গে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ আলোচনায় বসেন বিষয়টি নিয়ে৷ ভুয়ো টেক্সট ম্যাসেজ নিয়ন্ত্রনের নির্দেশ দেয় মন্ত্রক(আইটি)৷ গত কয়েক মাসে দেশ জুড়ে দাঙ্গাহাঙ্গামার বহু ঘটনাই উঠে এসেছে সংবাদ শিরোনামে৷ গবেষণা বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া গিয়েছে হোয়াটসজনিত সূত্র৷
ভারতে হোয়াটস্ অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ মিলিয়নের বেশি৷ এর থেকেই বোঝা যায় ভারতে বাণিজ্যিক ভাবে সফল অ্যাপটি৷ গোপনীয়তা রক্ষার কেলেঙ্কারিতে বার বার জর্জরিত হচ্ছে সংস্থাটি৷ যা ক্রমাগত বাধার সৃষ্টি করছে অ্যাপটির বাণিজ্যিক প্রসারণে৷ কিছুদিন আগেই, ‘কৌশলে শিশু অপহরণ করা হচ্ছে’ এমনই একটি ম্যাসেজ ছড়িয়ে পড়ে হোয়াটস অ্যাপের মাধ্যমে৷ যেটির পরিণতিও হয়েছে মারাত্মক৷ সন্দেহের বশে কেড়ে নিয়েছে বেশ কিছু প্রাণ৷
মঙ্গলবার আইটি মন্ত্রক এক মন্তব্য জানায়, এই ধরণের প্রচেষ্টা নিয়ে অমতের বার্তা পৌঁছানো হয় কর্তৃপক্ষের(হোয়াটস অ্যাপ) কাছে৷ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে৷ ভুয়ো ম্যাসেজ বার বার ছড়িয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে বলে মনে করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
The post সরকারের সঙ্গে জোট বেঁধে ভুয়ো ম্যাসেজ রুখবে হোয়াটস-অ্যাপ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lSBand
No comments