মুম্বই: মঙ্গলবারই ভারী বৃষ্টির জেরে আন্ধেরি স্টেশনের ৭ এবং ৮ নম্বর প্ল্যাটফর্মের মাঝে আন্ধেরি পূর্ব এবং পশ্চিম স্টেশন সংযোগকারী রোড ওভার ব্রিজ বা আরওবি–র একটি চাঙড় ভেঙে পড়ে। এই ঘটনায় ৬ জন আহত হন৷
তারপরেই ফের আরেকটি ব্রিজের খারাপ পরিস্থিতির কথা সতর্ক করে দিয়ে ট্যুউট করল মুম্বই পুলিশ৷ পুলিশ জানিয়েছে আন্ধেরিতে গোখলে সেতুর একাংশ ভাঙার ঘটনার একদিন পরই আরও একটি সেতুতে ফাটল ধরেছে৷
গ্র্যান্ট রোড স্টেশন সংলগ্ন একটি ওভার ব্রিজে ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে যান চলাচল বন্ধ রাখা হয়েছে ওই রাস্তায়। বাস এবং গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে নানা চৌক দিয়ে কেনেডি ব্রিজের দিকে।
মুম্বই পুলিস তাদের টুইটে জানিয়েছে, ‘গ্র্যান্ট রোড স্টেশন সংলগ্ন ব্রিজে ফাটল দেখা দিয়েছে, যার জন্য ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয়েছে নানা চৌক থেকে কেনেডি ব্রিজের দিকে৷ #TrafficUpdate’ নামে এই সতর্কতা জারি করেছে মুম্বই পুলিশ৷
মঙ্গলবার থেকেই মুম্বইয়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে বিভিন্ন রাস্তায় জল জমে বিপত্তি আরও বাড়িয়ে দিচ্ছে। লোকাল ট্রেন পরিষেবাও ব্যাহত হচ্ছে এই বৃষ্টির জন্য। বিএমসি প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেকবছর বৃষ্টির সময় আরও ভাল প্রস্তুতি নেওয়া হবে। কিন্তু তাও প্রত্যেক বছরই বর্ষার সময় এই দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয় মুম্বইবাসীকে।
এদিকে, মঙ্গলবার ৬ জন আহতদের মধ্যে ২ জনকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়। গোখলে সেতুটি পূর্ব আন্ধেরির সঙ্গে পশ্চিম আন্ধেরির যোগসূত্র। এই বিপর্যয়ের ফলে সমস্যায় পরতে হয় ডাব্বাওয়ালাদের।
গোখলে সেতুর একাংশ ভাঙার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
তিনি বলেছেন, পুরো পরিস্থিতির উপর তিনি নিজে নজর রাখছেন। দ্রুত সেতু মেরামত করে রেল পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারই তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন৷ রেল কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। তবে ভারী বৃষ্টিতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পশ্চিম রেলের।
The post ফের ব্রিজে বড়সড় ফাটল, শহরবাসীকে সতর্ক করল পুলিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NoL5gP
No comments