Home Top Ad

loading...

কলেজের গাফিলতি, পরীক্ষায় বসতে পারলেন না ২৬ পড়ুয়া

Share:

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ছাত্র বিক্ষোভে উত্তাল হল বাঁকুড়ার তালডাংরার পাঁচমুড়া কলেজ। কলেজের গেট আটকে বিক্ষোভ আন্দোলনে অংশ নিলেন প্রায় ২৬ জন পড়ুয়া। ছাত্র ছাত্রীদের অভিযোগ, শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতেই তাঁরা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে তালডাংরার এই কলেজের আভ্যন্তরীন মূল্যায়নে ছাত্র ছাত্রীদের প্রাপ্ত নম্বর-সহ পরীক্ষার খাতা বিশ্ববিদ্যালয়ে সঠিক সময়ে জমা দিতে না পারায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ একটি বিষয়ে পর পর তিন বার পরীক্ষা নিয়েছে৷ পাশাপাশি পরীক্ষা বাবদ তিন বার টাকা নেওয়া হয়েছে৷ কিন্তু তারপরেও তাঁদের এই সমস্যার সম্মুখীন হতে হল৷ শুক্রবার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হলেও এই কলেজের ২৬ জন ছাত্র ছাত্রী এখনও পর্যন্ত তাঁদের অ্যাডমিট কার্ড হাতে পায়নি। এই বিষয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরস্পর পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছে৷

ছাত্র ছাত্রীদের অভিযোগ, এই বিষয়ে জানতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দনকুমার জানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে কলেজে পাওয়া যায়নি। এমনকি একাধিকবার ফোন করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাই এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ এখন পরীক্ষা দিতে না পারলে বেশ কয়েকজন ছাত্রের স্কলারশিপ ও ছাত্রীদের কণ্যাশ্রীর টাকাও আটকে যাবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করছেন।

বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ২৪ এপ্রিল কলেজগুলির আভ্যন্তরীণ পরীক্ষার ফল জমা দিতে বলা হয়েছিল। কিন্তু পাঁচমুড়া কলেজ তা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেয়নি। তবে নির্দিষ্ট সময়সীমার পর ওই কলেজের ছাত্র ছাত্রীদের আভ্যন্তরীণ পরীক্ষার প্রাপ্ত নম্বরের তালিকা জমা দিলেও তাঁদের খাতা জমা দিতে পারেনি। সেকারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই কলেজে পাঠরত অধিকাংশ ছাত্র ছাত্রীই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসা। তালডাংরা ব্লক ছাড়াও পাশের সিমলাপাল ব্লকে কোনও কলেজ না থাকায় সেখানকার সিংহভাগ ছাত্র ছাত্রী ও বিষ্ণুপুর, ওন্দা, ইন্দপুর ব্লকের সামান্য অংশের ছাত্র ছাত্রী দূরত্বগত সুবিধার কারণে এখানে এসে ভরতি হয়। কিন্তু অভিভাবকদের একাংশের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই কলেজ ছাত্র ছাত্রীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। ছাত্র ছাত্রীদের প্রয়োজনে তারাও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারী দেন।

আন্দোলনরত ছাত্র ছাত্রীদের পক্ষে সুবিনয় রায়, সুদেষ্ণা সাহা বলেন, ‘আমারা ২৬ জন ছাত্র ছাত্রী প্রথম বা দ্বিতীয় সেমিস্টারে ইন্টারন্যাল পরীক্ষার সমস্যার জন্য আমাদের ফর্ম ফিলআপ হয়নি। শুক্রবার থেকে পরীক্ষা শুরু হবে কিন্তু আজও আমরা অ্যাডমিট হাতে পাইনি। আমাদের তরফে কোন গাফিলতি ছিলনা। কলেজের ঠিক করে দেওয়া পরীক্ষার ফি ও নির্দিষ্ট দিনে জমা দিয়েছি৷ তাসত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ ফাইন নিয়ে তিনবার পরীক্ষায় বসতে বাধ্য করেছে। অ্যাডমিট না আসার পিছনে কলেজ কর্তৃপক্ষকে দায়ি করে তাঁরা আমরণ অনশনে বসছেন বলেও দাবি করেন।’

The post কলেজের গাফিলতি, পরীক্ষায় বসতে পারলেন না ২৬ পড়ুয়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2u2qPbK

No comments