রাঁচি: শিশু বিক্রির অভিযোগ উঠল মিশনারিজ অফ চ্যারিটি থেকে৷ ঘটনায় বিতর্ক ছড়াতে শুরু করেছে৷ বিবিসি জানাচ্ছে, মাত্র ১৪ দিন বয়সী এক শিশুকে বিক্রি করে দিয়েছেন সংস্থার মহিলা কর্মী৷ ঘটনা ঝাড়খণ্ডের৷ ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ওই কেন্দ্রের আরও দুজন মহিলা কর্মীকেও আটক করা হয়েছে এবং শিশু বিক্রির আরও সম্ভাব্য অভিযোগ নিয়েও তাদের জেরা করা হচ্ছে।
বিবিসির রিপোর্ট, ঝাড়খণ্ড শিশু কল্যাণ কমিটি (সি ডবলিউ সি) বিষয়টি পুলিশের নজরে আনে৷ তারপরেই তদন্ত শুরু হয়৷ রাঁচিতে অবস্থিত মিশনারিজ অব চ্যারিটির ওই সেন্টার থেকে পুলিশ ১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে৷ এই টাকা শিশু বিক্রি করেই মিলেছে বলে পুলিশের সন্দেহ৷
বহু নি:সন্তান দম্পতি মরিয়া হয়ে বেআইনি পথে শিশু কেনেন বলে অভিযোগ আছে। তার কারণ ভারতে দত্তক নেওয়ার আইন খুব জটিল – আর দত্তক নিতে চাওয়া বাবা-মার ওয়েটিং লিস্ট খুব লম্বা। সরকারি পরিসংখ্যানই বলছে, ২০১৫-১৬ সালে মাত্র হাজার তিনেক বাচ্চাকে ভারতে আইনসম্মতভাবে দত্তক নেওয়া হয়েছে। অথচ অন্তত বারো হাজার দম্পতি ভারতে শিশু দত্তক নেওয়ার জন্য অপেক্ষা করছেন। জটিল আইনের কারণে শিশু চুরির প্রবণতা বাড়ছে৷
ঝাড়খণ্ড সরকারের শিশু কল্যাণ কমিটির প্রধান রূপা কুমারী বিবিসিকে জানিয়েছেন, “মিশনারিজ অফ চ্যারিটি থেকে কর্মীরা উত্তরপ্রদেশের এক দম্পতির কাছে সদ্যজাত একটি শিশুকে ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করেছে – আমরা এখন এই অভিযোগের তদন্ত করছি।” তবে ওই দম্পতি তাদের বলেছেন, সেন্টারের হাসপাতালের উন্নয়নের জন্যই না কি ওই টাকা তারা দান করেছিলেন। এর আগেও ভারতের বিভিন্ন শহরে নি:সন্তান দম্পতিদের কাছে ওই সেন্টার থেকে ৫০ থেকে ৭০ হাজার রুপির বিনিময়ে শিশুদের বিক্রি করা হয়েছে বলেও কমিটি জানতে পেরেছে।
রিপোর্টে বলা হয়েছে, ১৯৯৭ সালে প্রয়াত মাদার টেরেসা ৬৮ বছর আগে মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন। নোবেল পুরস্কারজয়ী মাদারের প্রতিষ্ঠিত ওই সংস্থার বিশ্ব জুড়ে অজস্র কেন্দ্রে তিন হাজারেরও বেশি সন্ন্যাসিনী যুক্ত আছেন।
The post মিশনারিজ অফ চ্যারিটতে শিশু চুরির পর্দাফাঁস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tY8FsD
No comments