পাটনা: প্রতিযোগিতার বাজারে চাকরি জোগাড় করতে হিমসিম হচ্ছেন বহু মেধাবীই৷ সম্প্রতি, সরকারি স্কুলগুলির জন্য অস্থায়ী শিক্ষক-শিক্ষিকা পদের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ করেছে বিহার সরকার৷ যেখানে মোট শূন্যপদের সংখ্যা ছিল ৪২৫৭ টি৷ আবেদন করেছিলেন প্রায় পাঁচ লাখ প্রার্থী৷ সেই তালিকায় নাম উঠে এসেছে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট সহ একাধিক পিএইচডি ডিগ্রী হোল্ডারদের নাম৷
আইএএনএস বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশ করে৷ বিহারের শিক্ষা দফতরের সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা অবাক হয়েছেন আবেদনপত্রের সংখ্যা দেখে৷ নিতীশ কুমার পরিচালিত সরকার স্কুলে শিক্ষকের ঘাটতি পূরণের জন্য বেশ কিছু অস্থায়ী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল৷
শিক্ষা দফতর আইএএনএসকে সরকারিভাবে জানায়, আমরা এখনও পর্যন্ত অস্থায়ী শিক্ষক-শিক্ষিকা পদের জন্য পাঁচ লাখ আবেদনপত্র পেয়েছি, যা আশাতীত৷ শিক্ষা দফতর থেকে পাওয়া তথ্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছে৷ দেশের কর্মস্থানের উপর৷ পদটির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে ৮০ শতাংশই বি টেক এবং এম টেক হোল্ডার৷
নিয়োগটি করা হচ্ছে প্রধানত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকা পদের জন্য৷ আবেদনকারীদের বয়সসীমা রাখা হয়েছিল ২১-৬৫ বছর৷ প্রত্যেক জেলার আবেদনের উপর ভিত্তি করে একটি মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল৷ ৪২৫৭ টি পদের মধ্যে মোট ১৪৪১ টি পদ ছিল ইংরেজির জন্য৷ অংক এবং পদার্থবিদ্যার জন্য ছিল যথাক্রমে ৭৯১ এবং ১০২৪ টি পদ৷
রসায়নবিদ্যার জন্য শূন্যপদ ৯৭৪ টি৷ উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার জন্য পদের সংখ্যা ছিল ২৯০ এবং ১৩৭ টি৷ রিপোর্ট অনুযায়ী, এই অস্থায়ী শিক্ষক-শিক্ষিকারা পারিশ্রমিক পাবেন ২৫,০০০ টাকা পর্যন্ত৷ আবেদন গ্রহণের প্রক্রিয়াটি শুরু হয়েছিল ২২ মে এবং শেষ হয়েছে ৪ জুন৷ বিহার শিক্ষা দফতর একটি মেধা তালিকা প্রকাশ করেছিল গত জুনের ৯ তারিখে৷
The post ৪ হাজার শিক্ষক পদের জন্যে আবেদন ৪ লক্ষ ইঞ্জিনিয়ারের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2z9I8h7
No comments