বেঙ্গালুরু: কর ফাঁকি দিয়েছে খোদ মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা কর্তৃক প্রকাশিত রিপোর্টে।
সেই রিপোর্ট সহ প্রতিবেদন প্রকাশ করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলি টিভি। সেই প্রতিবেদন অনুসারে কর ফাঁকিদের তালিকায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর পরিবারের ছয় জন সদস্য রয়েছেন। যাদের মধ্যে মুখ্যমন্ত্রী স্ত্রীও রয়েছেন।
বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা-র প্রকাশিত রিপোর্টে যারা গত দশ বছরের কর ফাঁকি দিয়েছে তাদের নাম প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ফাঁকি দেওয়া অর্থের পরিমাণও উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের মোট কর ফাঁকির পরিমাণ ৩.১৭ কোটি টাকা।
এই তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর স্ত্রী অনিতা কুমারস্বামী, পুত্র এইচডি রমেশ, দুই কন্যা এইচডি শিয়ালা ও অনসূয়া এবং দুই পুত্রবধূ এইচ কবিতা ও ভবানী রেভানা। বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুসারে মুখ্যমন্ত্রীর স্ত্রী ৫৪ লক্ষ ৮৫ হাজার ৫২১ টাকা কর বাকি রয়েছে। পুত্র এইচডি রমেশের বাকি রয়েছে ৫৫ লক্ষ ২১ হাজার ৩৮৯ টাকা। দুই কন্যা ও পুত্রবধূ এইচ কবিতা প্রত্যেকের ৫৫ লক্ষ ২১ হাজার ৪৭৯ টাকা করে বাকি রয়েছে। অপর পুত্রবধূ ভবানী রেভানার কর বাকি রয়েছে ৪১ লক্ষ ৭৯ হাজার ৪৪০ টাকা।

যদিও কর ফাঁকির অভিযোগ অস্বীকার করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা কর্তৃক প্রকাশিত রিপোর্ট সম্পর্কেও তিনি অবগত নন বলে জানিয়েছেন জেডি(নেতা)। তাঁর কথায়, “সম্পূর্ণ রিপোর্ট সম্পর্কে আমি বিস্তারিত জানি না। আমার পরিবারের কেউ কর ফাঁকি দেয়নি। এটা একটা ষড়যন্ত্র।”
The post কর ফাঁকির তালিকায় মুখ্যমন্ত্রীর পরিবারের ছয় সদস্যের নাম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IRUb27
No comments