কলকাতাঃ শিক্ষকের সঙ্গে ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল! ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড পাথরকাঁটা উচ্চ বিদ্যালয়ে। স্কুলটি নিউ টাউন এলাকায়। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে পড়তেই আজ বৃহস্পতিবার স্কুলে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এমনকি স্কুলের মধ্যে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।
ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। ধৃত শিক্ষকের নাম অরিন্দম কুমার মন্ডল। ইতিমধ্যে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার সূত্রে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই বলেই পালটা দাবি অভিযুক্ত অরিন্দমবাবুর।

ধৃত অরিন্দম কুমার মন্ডল পাথরকাঁটা উচ্চ বিদ্যালয়েরও শিক্ষক। তার কাছেই কোচিং পড়তে যান স্কুলেরই এক ছাত্রী। ওই কোচিং সেন্টারেই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, এই বিষয়ে স্কুলকে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়াতে ফেটে পড়ে জনরোষ।
The post শিক্ষকের সঙ্গে ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2u6iQKU
No comments