নয়াদিল্লি: একটা-দু’টো নয়, ৫২টি সংস্থার হাতে তথ্য তুলে দিয়েছে ফেসবুক। ফেসবুকের তরফ থেকে প্রকাশ করা ৭৫০ পাতার একটি নথি থেকে এই তথ্য জানা গিয়েছে। আর ওই ৫২টি সংস্থার মধ্যে রয়েছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্সের মিউজিক অ্যাপ ‘সাভন’ও।
ফেসবুকের সঙ্গে পার্টনারশিপ ছিল এয়ারটেলের। যদিও গ্রাহকের অনুমতি ছাড়া কোনও তথ্য ব্যবহার করার কথা ছিল না এয়ারটেলের। এমনটাই জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এয়ারটেলের সঙ্গে এব্যাপারে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ‘২০১০ সালে ফেসবুকের সঙ্গে ওই চুক্তি হয়েছিল। অ্যাপ ডেভেলপার হিসেবে তথ্য নিয়েছিল এয়ারটেল। ২০১৩ তেই সেই প্রজেক্ট শেষ হয়ে যায়। তবে শুধুমাত্র আভ্যন্তরীন কাজে ব্যবহার করা হয়েছিল সেই তথ্য।’ গ্রাহকের তথ্যের গোপনীয়তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় বলেও দাবি এয়ারটেলের।
এয়ারটেলের পাশাপাশি মিউজিক অ্যাপ ‘সাভন’-এর নামেরও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে। এই অ্যাপ সরাসরি রিলায়েন্স জিও-র সঙ্গে যুক্ত।
মোজিলা, অপেরার মতো কোম্পানিগুলির সঙ্গে তাদের পার্টনারশিপ চালিয়ে যাবে বলে জানিয়েছে ফেসবুক। তবে এসবের মাঝে ফেসবুকের দেওয়া নথি থেকে জানা যাচ্ছে, একেবারে শুরুর দিকে তাদের সংস্থার তথ্য কোথায় গিয়েছে, সে ব্যাপারে কোনও স্পষ্ট তথ্য মিলছে না।
ফেসবুক অপ্পো, লেনোভো-র মত কোম্পানিগুলির সঙ্গে পার্টনারশিপের কথা স্বীকার করে নিয়েছে। তবে তাদের দাবি, কোনও তথ্যের অপব্যবহার হয়নি। বিভিন্ন অ্যাপ ডেভেলপিং সংস্থার সঙ্গেও নিজেদের যোগাযোগের কথা স্বীকার করেছে ফেসবুক।
The post এয়ারটেল, সাভন-এর হাতেও ডেটা তুলে দিয়েছিল ফেসবুক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lU1ai1
No comments