Home Top Ad

loading...

সুপারস্পেশালিটি হাসপাতালে নাজেহাল এইডস আক্রান্ত

Share:

শঙ্কর দাস, বালুরঘাট: প্রতি বছর ১ ডিসেম্বর ঘটা করে পালিত হয় বিশ্ব এইডস দিবস। সরকারি খরচে এই দিনটিতে পদযাত্রা বের করা হয়। সেই সঙ্গে থাকে সেমিনার ও নানান অনুষ্ঠানও। যেগুলির মুখ্য উদ্দেশ্যই হল, এইডস সম্পর্কে মানুষকে সচেতন করা৷ বিশেষ করে এইডস আক্রান্তদেরও যে বাঁচার অধিকার রয়েছে, সাধারণ মেলামেশায় এইডস যে ছড়ায় না সেই সম্পর্কেও সকলকে সচেতন করাই অন্যতম লক্ষ্য থাকে। এইডস আক্রান্ত গর্ভবতী মহিলারা ও অসুস্থরাও যাতে চিকিৎসা পরিষেবার সুযোগ পান তার জন্য সমস্ত হাসপাতালেই রয়েছে বিশেষ ব্যবস্থা। এইচআইভি পজেটিভ কোনও রোগীকেই যেন হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফিরিয়ে না দেওয়া হয়।

অভিযোগ, এত কিছু পরও সরকারি এক হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বঞ্চনা ও চরম অবহেলার শিকার হলেন এইচআইভি পজেটিভ এক ব্যক্তি। বৃহস্পতিবার কুমারগঞ্জ এলাকার বাসিন্দা ওই ব্যক্তি পায়ে জখম হওয়ায় ড্রেসিং করাতে গিয়েছিলেন গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, টিকিট কেটে এমারজেন্সিতে যাওয়ার পর এইচআইভি আক্রান্তর কথা শুনেই তাঁকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়৷

আরও পড়ুন: ব্রাজিল ফাইনালে উঠলেই ফ্রি-তে ঘুগনি খাওয়াবেন সুকুমার

তিনি হাসপাতাল সুপারের দ্বারস্থ হয়েছিলেন। সুপারের নির্দেশে তিনি দ্বিতীয়বার এমারজেন্সিতে গেলেও ফের বিনা ড্রেসিং-এই ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত সরকারি সুপারস্পেশালিটির দরজায় ঘুরে ঘুরে ক্লান্ত ওই ব্যক্তি অবশেষে ড্রেসিং না করিয়েই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনাটি জানতে পেরে যোগাযোগ করা হয় জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। মানবিক মুখ্যস্বাস্থ্য আধিকারিক তৎক্ষনাৎ গঙ্গারামপুর হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। এরপরেই কয়েক মিনিটের মধ্যেই এইচআইভি আক্রান্ত ওই ব্যক্তির পায়ের ড্রেসিং শুরু হয়ে যায়। ঘটনায় হাসপাতালের চিকিৎসকদের ও সুপারের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: ৫০০ একর জমিতে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র গড়ছে বাংলাদেশ

মাস কয়েক আগে গোয়ায় শ্রমিকের কাজ করতে গিয়ে সেখানে পায়ে পেরেক ফুটে ইনফেকশন হয়ে গিয়েছিল ওই ব্যক্তির৷ গোয়ার হাসপাতালে অপারেশন করে দু’টি আঙুলও বাদ দিতে হয়েছে। পরিবার ও এলাকার মানুষ জানতে পেরে নিজেরাই পয়সা তুলে বিমানে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন। বৃহস্পতিবার সকালে গৌড় লিংক ট্রেনে গঙ্গারামপুর স্টেশনে নেমে গোয়ার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রেসিং করাতে সোজা সুপারস্পেশালিটি হাসপাতালে যান।

আরও পড়ুন: মিশনারিজ অফ চ্যারিটতে শিশু চুরির পর্দাফাঁস

এই বিষয়ে জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, এইচআইভি আক্রান্ত কেউ অসুস্থ বা জখম হলে তাঁদের চিকিৎসা ব্যবস্থা সমস্ত হাসপাতালেই রয়েছে। কোনভাবেই তাঁদের প্রত্যাখ্যান করা যাবে না। সরকারি হাসপাতাল গুলিতে এইচআইভি পজেটিভ গর্ভবতী মায়েদের প্রসবও করান হচ্ছে। সেখানে বৃহস্পতিবারের এই ঘটনা খুবই দুঃখজনক।

The post সুপারস্পেশালিটি হাসপাতালে নাজেহাল এইডস আক্রান্ত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2u82SQy

No comments