Home Top Ad

loading...

বাঁকুড়ায় আগুনে পুড়ে ভষ্মীভূত কাঁচা বাড়ি

Share:

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে গেল একটি কাঁচা বাড়ি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখীর নিত্যানন্দপুর গ্রামে৷ ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎই নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা জহরলাল দাসের বাড়িতে আগুন দেখতে পায় তাঁরা৷ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা পুরও বাড়িটিকে গ্রাস করে ফেলে। সেই সময় দাস পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিল না৷ স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু করেন।

কিন্তু সেই আগুন গ্রামবাসীদের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়ি। খবর দেওয়া হয় দমকল ও দাস পরিবারকে। বাড়ির আসবাবপত্র সহ বেশ কিছু নগদ টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে৷ বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। গ্রামবাসীরা এই মুহূর্তে নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দাস পরিবারকে।

দমকল বাহিনীর অনুমান, শর্টসার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে৷ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জহরলাল দাস বলেন, ‘কীভাবে আগুন লাগলো কিছুই বুঝতে পারছিনা। পরনের পোশাক টুকু ছাড়া সব পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ এখন কীভাবে সংসার চলবে কিছুই বুঝতে পারছিনা।’

The post বাঁকুড়ায় আগুনে পুড়ে ভষ্মীভূত কাঁচা বাড়ি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ITtkmh

No comments