Home Top Ad

loading...

অল ইংল্যান্ড ক্লাবে অব্যাহত রজার আধিপত্য

Share:

লন্ডন: অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে অব্যাহত রজারের আধিপত্য! স্লোভাকিয়ান লুকাস লাকোকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন রজার ফেডেরার৷ সেই সঙ্গে নবম উইম্বলডন খেতাব জয়ের দিকে আরও এক পা এগোলেন ঘাসের কোর্টে রাজা রজার৷ বিশ্বের ৭৩ নম্বর স্লোভাকিয়ান খেলোয়াড়কে ৮৯ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৬-৪, ৬-১ সেটে হারিয়ে ম্যাচ জিতে নেন সদ্য প্রাক্তন বিশ্বের এক নম্বর৷

গতবারের চ্যাম্পিয়ন রজার এদিনের জয়ের ফলে অল ইংল্যান্ড ক্লাবে টানা ২৬টি সেট জিতলেন৷ ম্যাচ জিতে উঠে ফেডেরার বলেন, ‘দারুণ লাগছে৷ প্রথম রাউন্ডে কিছুটা নার্ভাস ছিলাম৷ লাকোও ঘাসের কোর্টে ভালো খেলে৷ বেশ কয়েকটি ম্যাচ জিতেছে৷ প্রথম দিকে ম্যাচ গুলিতে খুব বেশি এনার্জি নষ্ট না-করে জেতায় আমি খুশি৷’

নিজের সার্ভিসে টানা ৩৫টি স্ট্রেট পয়েন্ট জিতলেন রজার৷ আর এর ফলেই সহজেই লাকোকে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছন ফেডএক্স৷ আটবারের চ্যাম্পিয়ন রজারের বিরুদ্ধে প্রথম দু’টি সেটে কিছুটা লড়াই করলেও তৃতীয় সেটে দাঁড়াতেই পারেননি স্লোভাকিয়ান খেলোয়াড়৷

এবার উম্বলডনে চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অল ইংল্যান্ড ক্লাবে ৯ বার সিঙ্গলস খেতাব জিতবেন ফেডেরার৷ এখন পর্যন্ত এই রেকর্ড রয়েছে মহিলা তারকা মার্টিনা নাভ্রাতিলোভার দখলে৷

মহিলা সিঙ্গলসে এদিন প্রথম অঘটন ঘটে৷ দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি৷ বিশ্বের ৩৫ নম্বর রুশ তারকা একাতেরিনা মাকারোভার কাছে হারেন দ্বিতীয় বাছাই ওজনিয়াকি৷ সাতাশ বছরের ড্যানিশ মহিলাকে ৬-৪, ১-৬, ৭-৫ হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন মাকারোভা৷

The post অল ইংল্যান্ড ক্লাবে অব্যাহত রজার আধিপত্য appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ITPEfz

No comments