Home Top Ad

loading...

সুনন্দা পুষ্কর হত্যা মামলায় আদালতের রায়ে সাময়িক স্বস্তিতে শশী

Share:

নয়াদিল্লি: সুনন্দা পুষ্কর হত্যা মামলায় সাময়িক স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর৷ বৃহস্পতিবার এই মামলায় অন্তর্বতীকালীন জামিন পান তিনি৷ জামিন পেলেও পাতিয়ালা আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না৷ এমনটাই জানিয়েছেন বিচারক৷

এ দিন এক লক্ষ টাকা বন্ডে জামিন দেয় পাতিলায়া আদালত৷ তবে এই রায় নিয়ে শশী থারুরের উল্লসিত হওয়ার কোনও কারণ নেই৷ রায় বেরনোরই পরই প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্য স্বামী৷ সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘শশী থারুরের আনন্দিত হওয়ার কোনও কারণ নেই৷ তিনি তিহার জেলে নেই ঠিকই৷ তিনিও সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে ওঠা বসা করতে পারবেন৷ কারণ তাঁরাও বেলওয়ালা৷’’

প্রসঙ্গত উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার অধিগ্রহণ দুর্নীতি মামলায় সোনিয়া ও রাহুল দু’জনেই জামিনে পেয়েছেন৷ সেই কথা উল্লেখ করে তাদের ‘বেল ওয়ালা’ বলে খোঁচা মেরেছেন বিজেপি সুব্রহ্মণ্য স্বামী৷

The post সুনন্দা পুষ্কর হত্যা মামলায় আদালতের রায়ে সাময়িক স্বস্তিতে শশী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MQOVhz

No comments