কলকাতা : টলিউডে এতো সিঙ্গল ছেলে থাকতে কিনা শেষমেশ এক সুন্দরীর হটনেসে কুপোকাত হলেন নুসরত জাহান৷ সেই মহিলার ব্যাকসাইডের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন ‘রেজিং দ্য টেম্প’৷ অর্থাৎ উষ্ণতার পারদ বেড়ে যাওয়ার কথা বলেছেন অভিনেত্রী৷ কার হটনেসে উষ্ণতার পারদ বাড়ল?
সেই মহিলার নাম রেচেল ওয়াইট৷ হলুদ কালো বিকিনি পরা রেচেল স্যুইমিং পুলের সামনে শুয়ে রয়েছেন৷ ব্যাকসাইডটাই দেখা যাচ্ছে ছবিতে৷ সেই ছবিই শেয়ার করেছেন নুসরত৷ নুসরত এবং রেচেল পরস্পরের বেশ ভালো বন্ধু৷ তাই জন্যই বান্ধবীর হট ছবি শেয়ার না করে থাকতে পারলেন না মিস জাহান৷
সকলে বলে দুই নায়িকা কখনও ভালো বন্ধু হতে পারে না৷ এক অপরের মধ্যে থাকে শুধু জেলাসি৷ তবে টলিপাড়ায় বন্ধুত্বের নয়া মিশেল তৈরি করছেন নুসরত৷ প্রিয় বান্ধবীর হট ফিগারে একটুও জেলাস নন তিনি৷ বরং নিজেই রেচেলের ছবি দেখে ঘায়েল হয়েছেন৷ একটুও অপেক্ষা না করে শেয়ার করেছেন ছবিটি৷ এই শেয়ার দেখে যা বোঝা যাচ্ছে বান্ধবীর এমন পারফেক্ট বিকিন ফইগারে নুসরত বেশ গর্বিত৷
অন্যদিকে রেচেলের নিজের ছবিটি শেয়ার করে বেশ হাটকে ক্যাপশন দিয়েছেন৷ সত্যিকথা বলতে নেটিজেনদের নজর ক্যাপশনেই আটকে রয়েছে৷ এমন হট একটি ছবি দিলেই যে প্রশংসার থকে বেশি সমালোচনা শুরু হবে তা তিনি জানেন৷ তাই জন্যই ক্যাপশনে লিখেছেন, “নেগেটিভিটিকে পাত্তা দিই না৷”
ইন্টারনেটের দুনিয়া মানেই স্বাধীনতা৷ সেই স্বাধীনাতার ভুল ফায়দা নেয় অনেকেই৷ কোনও অভিনেত্রী যদি খোলামেলা পোশাকে ছবি পোস্ট করেন সেটাকে নেটিজেনরা অপসংস্কৃতি বলে সম্বোধন করে৷ অন্যদিকে ঢাকাঢুকা পোশাকে ছবি পোস্ট করলেও ‘বেহেজী’ বলে ডাকে তারা৷ কেউ কিছু করুক বা না করুক৷ ট্রোলিংয়ের শিকার অল্পবিস্তর সকলেই৷ তাই এসবে মাথা ঘামাতে চান না রেচেল৷ তাই নিজের হট ছবি পোস্ট করে এমন লিখেছেন তিনি৷
Raising the temp @whitespeaking https://t.co/G3dXwwOdAT
— Nusrat (@nusratchirps) July 4, 2018
প্রসঙ্গত নুসরত সম্প্রতি বিরসা দাসগুপ্তর ‘ক্রিসক্রস’ ছবির শ্যুটিং শেষ করেছেন৷ ছবিতে একজন মুসলমান পরিবারের মেয়ে সে৷ নাম মেহের৷ প্রতিনিয়ত বিভিন্ন কারণে সমস্যায় পড়তে হয় তাঁকে৷ চাকরি করার কারণে হোক কিংবা স্বাধীনচেতা মনোভাবের জন্য, সমাজের কটাক্ষ যেন বার বার বিদ্ধ করে মেহেরকে৷ তবে এসবে দমে যাওয়ার মেয়ে সে নয়৷ সড়াই করে নিজেরটা আদায় করে নিতে জানে সে৷ পরিবারে মা এবং ভাইকে দেখভাল করার সঙ্গেও বাইরের জগতের চ্যালেঞ্জও মেহেরের কাঁধে৷ সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার ঘটনাকে নিয়েই ছবির একটি পার্টের চিত্রনাট্য৷
মহিলাকেন্দ্রিক এই ছবিতে নুসরত ছাড়া অভিনয় করেছেন, মিমি, জহা এহসান, প্রিয়াঙ্কা সরকার, গৌরব, সৌহিনি সরকার এবং অন্যান্য৷
The post অবশেষে এই সুন্দরীর হটনেসে ঘায়েল নুসরত! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zczP4a
No comments