নয়াদিল্লি: এবার ৩৯৯ টাকায় পান ৪০০ টাকার ক্যাশব্যাক৷ প্রিপেড গ্রাহকদের জন্য ভারতীয় এয়ারটেল নিয়ে এল সুযোগটি৷ বিষয়টি ট্যুইটের মাধ্যমে জানায় সংস্থা৷ আয় বাড়াতে নিত্যদিনই টেলিকম সংস্থাগুলি নিয়ে আসছে নতুন সম্ভার৷ সম্প্রতি, রিলায়েন্স জিও JioFi ডিভআইসটির সঙ্গে পোস্টপেড কানেকসনের উপর গ্রাহকদের দিচ্ছে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক৷ যদিও, এয়ারটেলের ক্যাশব্যাক অফারটি ইউজাররা পাবেন ‘মাই এয়ারটেল অ্যাপ’এর মাধ্যমে৷
৩৯৯ টাকার প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন ১.৪ জিবি ডেটা প্রতিদিন৷ বৈধতা থাকছে ৭০ দিন পর্যন্ত৷ ডেটার সঙ্গে অতিরিক্ত হিসেবে ইউজাররা পাবেন আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলের সুবিধা, থাকছে প্রতিদিন ১০০ টি এসএমএস একেবারে বিনামূল্যে৷ এর মধ্যে রিলায়েন্স জিও ঘোষণা করেছে ৫০০ টাকার ক্যাশব্যাকটি৷ তবে, ক্যাশব্যাকটি পেতে গেলে কিনতে হবে JioFi ডিভাইসটি৷
উপযুক্ত গ্রাহকরা পোস্টপেড অ্যাকাউন্টের মাধ্যমে ৫০০ টাকার ক্যাশব্যাকটি পাবেন৷ JioFi ডিভাইসটি একটি ওয়াই-ফাই ডিভাইস৷ যার দাম রয়েছে ৯৯৯ টাকা৷ ক্যাশব্যাকটির মাধ্যমে গ্রাহক এটি কিনতে পারবেন মাত্র ৪৯৯ টাকায়৷ গত মাসে আইডিয়া সেলুলারও অফার এনেছিল ১০০ শতাংশ ক্যাশব্যাকের৷ ফিফা বিশ্বকাপ চলাকালীন নির্ভাবনা পোস্টপেড কাস্টমাররা পেয়েছিলেন অফারটি৷
The post ৩৯৯ টাকার রিচার্জে পান ৪০০ টাকার ক্যাশব্যাক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KQETfN
No comments