জাকার্তা : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ফেরি ডুবে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে৷ নিখোঁজের সংখ্যা ৪০-এর বেশি৷ তাদের সন্ধানে জারি রয়েছে উদ্ধার কাজ৷
মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে৷ রয়টার্স জানাচ্ছে ফেরিটিতে ১৪০ জনের মতো যাত্রী ছিল৷ ইতিমধ্যেই ৬৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দফতর৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই মাঝ হ্রদে ফেরিটির মধ্যে জল ঢুকতে শুরু করে৷ আতঙ্কে অনেক যাত্রী জলে ঝাঁপ দেন৷ ধীরে ধীরে ফেরিটি ডুবে যায়৷ ডুবে যাওয়ার সময় অতি দ্রুততার সাথে তীরের খুব কাছাকাছি থাকা ফেরিটির ক্যাপ্টেন এটিকে একটি প্রবাল প্রাচীরের দিকে চালিয়ে নিয়ে যান কোনওক্রমে৷ যাতে প্রবাল প্রাচীরের সাহায্যে কিছু মানুষ অন্তত প্রাণে বাঁচতে পারেন৷
উদ্ধারকাজ দ্রুত করতেই তিনি এমন বুদ্ধিমত্তার কাজ করেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রকের আধিকারিক৷
বিশ্বের গভীরতম আগ্নেয় হ্রদ তোবায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে দুই শতাধিক লোকের মৃত্যুর কয়েক সপ্তাহ পর সুলাওয়েসি দ্বীপের কছে আবার আরেকটি ফেরিডুবির ঘটনা ঘটল। এ সময়
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে কয়েক ডজন যাত্রীকে উলটে যাওয়া নৌকাটি ধরে ঝুলে থাকতে ও লাইফ জ্যাকেট পরে জলে ভাসতে দেখা গিয়েছে৷ প্রসঙ্গত, সাধারণ নিরাপত্তা বিধি না মানায় ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌকা ডুবে বহু মানুষের মৃত্যু হয়।
তোবা হ্রদে গত মাসের ফেরিডুবির ঘটনায় দু সপ্তাহ ধরে অনুসন্ধান চলে। ডুবে যাওয়া ওই ফেরিটিকে জলের দেড় হাজার ফুট নিচে পাওয়া যায়; ভেতরে তখনও অনেক মৃতদেহ আটকে ছিল। প্রযুক্তিগত ও সরবরাহ ঘাটতিসহ নানান প্রতিবন্ধকতার মুখে পড়ে পরে ওই উদ্ধার অভিযান বাতিল করা হয়।
The post ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tSBrLc
No comments