নজরবন্দি ব্যুরোঃ মনীষা কৈরালার পর সোনালি বেন্দ্রে। ক্যান্সার ধরা পড়েছে বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের। এখন তিনি নিউ ইয়র্কে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।
সম্প্রতি ইনস্টাগ্রামে রোগের কথা নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, সম্প্রতি হাই গ্রেড ক্যান্সার ধরা পড়েছে তাঁর। দ্রুত চিকিৎসার প্রয়োজন। সেই কারণেই তিনি নিউ ইয়র্কে। শুরু হয়ে গেছে তাঁর চিকিৎসাও। অভিনেত্রী জানিয়েছেন, ক্যান্সারের সাথে লড়তে তৈরি তিনি। ধন্যবাদ জানিয়েছে বন্ধু ও আত্মীয় পরিজনকে যারা তাঁর পাশে থেকে তাঁকে সাহস যোগাচ্ছেন।
from Najarbandi - Popular Bengali News Portal / Bangla News / Bengali News/ Breaking News https://ift.tt/2KvMSmo

No comments