Home Top Ad

loading...

কলেজে ভরতির সময়সীমা বাড়ালো উচ্চ শিক্ষা দফতর

Share:

স্টাফ রিপোর্টার, কলকাতা: সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ভরতি হওয়ার সময়সীমা বাড়িয়ে দিলে উচ্চ শিক্ষা দফতর৷ আগামী ৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল কলেজে ভরতি প্রক্রিয়া৷ নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১০ জুন পর্যন্ত কলেজে ভরতি হতে পারবেন পড়ুয়ারা৷

এই বছর কলেজে ভরতি প্রক্রিয়া শুরুর পর থেকেই একের পর এক উঠে এসেছে দুর্নীতির অভিযোগ৷ গ্রেফতার করা হয়েছে বহু অভিযুক্তকে৷ অভিযোগ উঠেছে, বহু কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভরতি হতে আসা পড়ুয়াদের৷ সেই দুর্নীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে মঙ্গলবারই শিক্ষামন্ত্রী বলেছিলেন, এবার থেকে বাড়িতে বসেই অনালাইনে ভরতি হতে পারবেন পড়ুয়ারা৷ কাউন্সেলিং বা নথিপত্র যাচাইের কাজ ক্লাস শুরু হওয়ার পরে হবে৷ এই বিষয়টি জানিয়ে একটি নির্দেশিকাও জারি করে উচ্চ শিক্ষা দফতর৷

এই নির্দেশিকায় সাময়িকভাবে ভরতি দুর্নীতি রাশ টানা গেলেও, বুধবার দেখা দেয় আর একটি সমস্যা৷ এদিন সুরেন্দ্রনাথ কলেজের সামনে ভরতি সম্পর্কে তথ্য নিতে আসেন শতাধিক পড়ুয়া৷ কিন্তু, তাঁদেরকে কলেজে প্রবেশ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ৷ পড়ুয়াদের অভিযোগ, তাঁদের বলা হচ্ছে সব তথ্য অনলাইনে রয়ছে৷ কিন্তু, কারা অনলাইনে ভরতি হবেন সেই সম্পর্কিত তথ্য কিছুই দেওয়া নেই৷ গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে৷

কলেজের অধ্যক্ষ ডঃ ইন্দ্রনীল কর জানান, বিকালে গভর্নিং বডির বৈঠকের পরই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷ বৈঠকের পর তিনি জানান, নির্দেশিকায় কলেজে সশরীরে প্রবেশ নিষেধ৷ তাই নির্দেশিকা মেনে ভরতির যাবতীয় তথ্য অনলাইনেই দেওয়া হবে৷ ভরতির তালিকায় যাঁদের নাম থাকবে তাঁরা অনলাইনে ভরতি ফি জমা করবেন৷

এই বিভ্রান্তির মধ্যেই উঠে আসে আর একটি প্রশ্ন৷ হাতে মাত্র দু’দিন সময়৷ তাঁর মধ্যে কী করে ভরতি প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব? সেই প্রশ্ন ও যাবতীয় বিভ্রান্তির অবসান ঘটিয়ে ভরতি হওয়ার শেষ তারিখ ১০ জুলাই ঘোষণা করল উচ্চ শিক্ষা দফতর৷

The post কলেজে ভরতির সময়সীমা বাড়ালো উচ্চ শিক্ষা দফতর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MQ5DxM

No comments