Home Top Ad

loading...

এবার যশের পাশে দেখা যাবে এই অভিনেত্রীকে

Share:

কলকাতা : অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে অনস্ক্রিন রোমান্সের অফার পেয়ে নাকচ করবেন এমন অভিনেত্রী টলিপাড়ায় তেমন নেই৷ মিমি থেকে সঞ্জনা প্রত্যেকের সঙ্গেই যশের রসায়নে একেবারে সুপারহিট৷ টেলিভিশনে কাজ করার সময়ও মধুমিতার সঙ্গে তাঁর কেমিস্ট্রি জেন ওয়াইয়ের কাছে হিট ছিল৷ এখন যশ এবং সঞ্জনার রোম্যান্সের নেশাতেও বুঁদ দর্শকরা৷

তাঁদের ছবি ‘ফিদা’ নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ কম নেই৷ একদিকে ডেবিউটান্ট সঞ্জনার পারফরমেন্স দেখার অপেক্ষা৷ অন্যদিকে নতুন জুটির রসায়ন মেপে নেওয়ার পালা৷ নতুন নায়িকার সঙ্গে যশের ঘনিষ্ঠতা নিয়ে ছড়িয়েছে নানা গুঞ্জন৷ তবে এসব গুজবের মাঝে উঠে এল যশের সঙ্গে জড়ালো আরেক অভিনেত্রীর নাম৷ নুসরতের সঙ্গে ফের স্ক্রিন স্পেস শেয়ার করতে চলেছেন টলি হার্টথ্রব৷

তবে একেবারে অন্যধারার ছবি৷ সেই একই আদ্যপান্ত রোম্যান্স-অ্যাকশনের মুভি নয়৷ হরর ফ্লিকে একসঙ্গে দেখা দেবেন নুসরত-যশ৷ নতুন ছবি ‘সেভেন’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করবেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত৷ টলিপাড়ার এ লিস্টেড তারকারা নামছেন হরর জনরাহ নিয়ে৷ এছাড়াও নানা চমক নিয়ে আসছে এই নতুন মুভি৷ বলিপাড়ার স্ক্রিনপ্লে রাইটার আসতে চলেছেন টলিউডে৷ ‘সেভেন’র কলম ধরবেন শাগুফ্তা রাফিক৷ টিনসেলের সুপারহিট ছবির চিত্রনাট্য প্রশংসিত হয়েছে তাঁরই হাত ধরে৷ ‘মার্ডার টু’, ‘জন্নত টু’, ‘আওয়ারাপন’, ‘ও লামহে’র মতো হিট ছবি শাগুফ্তার ঝুলিতে৷ ‘সেভেন’ ছবির মাধ্যমে এই প্রথম বাংলায় কাজ করতে চলেছেন তিনি৷

সারপ্রাইজের বাক্স এখানেই শেষ হয়নি৷ শাগুফ্তা এই হরর ছবির চিত্রনাট্যের সঙ্গে পরিচালনার দায়িত্বেও থাকছেন৷ ছবির মুখ্য ভূমিকা ছাড়া এখনও বাকি কাস্টিং সারা হয়নি৷ প্লট অনুযায়ী যশ-নুসরত একজন কাপেল, যাদের জীবন দুর্বিসহ হয়ে উঠবে এক অলৌকিক কান্ডকারখানাকে ঘিরে৷ ফিল্মের গল্পের ব্যাপারে আপাতত এটুকুই সামনে এসেছে৷ তবে জানা গিয়েছে, সত্য ঘটনাকে ঘিরেও তৈরি হয়েছে ছবির কিছুটা অংশ৷ এ বছর অগাস্ট মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং৷

হরর ছবি মানেই পাহাড়ি জঙ্গল, স্যাঁতস্যাতে পাহাড়ি রাস্তা৷ এই ধরণের লোকেশন না থাকলে যেন ভূতের ছবির মজাটাই নষ্ট হয়ে যায়৷ বলিউডের ফেমাল হরর ফ্লিক ‘রাজ’ থেকে শুরু করে হলিউডের ‘কনজিওরিং’, জঙ্গল ইজ মাস্ট৷ সেই কারণে পরিচালক শাগুফ্তাও ঠিক করেছেন শহর কলকাতা থেকে বেশি দূরে না গিয়ে দার্জিলিংয়েই শ্যুট করবেন ছবিটি৷ এছাড়াও কলকাতাতেও ছবির অধিকাংশ দৃশ্যের শ্যুটিং হবে৷

যশ এবং নুসরত দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন৷ তাঁদের প্রথম দেখা গিয়েছিল ‘ওন’ ছবিতে৷ সেই ফিল্মেও তাঁদের কেমিস্ট্রিতে বেশ মজেছিলেন সিনেপ্রেমীরা৷ অ্যাকশন-রোম্যান্সের বেড়াজাল টপকে এবার অকেবারে অন্যধারার ছবিতে অভিনয় করবেন তাঁরা৷ রোম্যান্স একটু আধটু থাকলেও রহস্য, রোমানঞ্চ, অলৌকিক দৃশ্য ঘিরেই ফুটে উঠবে তাঁদের রসায়ন৷

The post এবার যশের পাশে দেখা যাবে এই অভিনেত্রীকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tXdbra

No comments