লখনউ: গণধর্ষণের পরে গৃহবধূকে নগ্ন অবস্থায় ঘোরান হল সমগ্র গ্রামে। শুধু তাই নয়, নির্যাতনের পরে ধর্ষকেরা ওই মহিলাকে মারধোর করে বলেও অভিযোগ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হামিরপুর শহরে। অভিযুক্ত চার জনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গণধর্ষণের শিকার হওয়া গৃহবধূর স্বামী।
আরও পড়ুন- ৪ হাজার শিক্ষক পদের জন্যে আবেদন ৪ লক্ষ ইঞ্জিনিয়ারের
গত মাসের ২৯ তারিখে ঘটে ওই গণধর্ষণের ঘটনা। নির্যাতিতা মহিলা এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের কাছে ওই মহিলার স্বামীর দায়ের করা অভিযোগ অনুসারে, নির্যাতিতা মহিলা বাড়িতে একাই ছিলেন। সেই সময়ে বলপূর্বক বাড়িতে ঢুকে তাঁকে গণধর্ষণ করে চার যুবক। একই সঙ্গে তাঁকে প্রবল প্রহারও করা হয়। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে।
স্থানীয় পুলিশ সুপার অজয় কুমার সিং জানিয়েছেন যে অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ এবং ৫০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। সমগ্র ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
The post গণধর্ষণের পরে নগ্ন করে ঘোরান হল গৃহবধূকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lVnsA2
No comments