Home Top Ad

loading...

রাজ্যে শক্তি বাড়াতে চায় শিবসেনা! ৪২ টি আসনে প্রার্থী দেবার প্রস্তুতি।

Share:

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গে শক্তি বাড়াতে উদ্যোগ নিতে শুরু করেছে শিবসেনা।আর এই কারণে আগামী লোকসভা নির্বাচনে শিবসেনা রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা শূন্যস্থান তৈরি হয়েছে।
এমনই দাবি এই রাজ্যের শিবসেনা নেতাদের। তৃণমূল কংগ্রেস ২০১১-য় বাংলায় ‘পরিবর্তন’ ঘটায়। কিন্তু তা সত্ত্বেও রাজ্যে ফের পরিবর্তনের দাবি উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারনা , আবার পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শূন্যস্থান তৈরি হয়েছে। আর, এই স্থান পূরণের জন্য বিকল্প রাজনৈতিক দলের খোঁজ শুরু করেছে রাজ্যের জনগণ।
আর এই সুযোগকে এ রাজ্যের শিবসেনা নেতারা হাতছাড়া করতে চাইছে না বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে শিবসেনার সাধারণ সম্পাদক তথা মুখপাত্র অশোক সরকারের কথায়, ‘‘ সামনের লোকসভা নির্বাচনে এ রাজ্যের ৪২টি আসনে আমরা যাতে প্রার্থী দিতে পারি, তার জন্য প্রস্তুত হতে বলেছেন আমাদের কেন্দ্রীয় নেতারা। ৪২টি আসনেই আমরা প্রার্থী দেব।’’


from Najarbandi - Popular Bengali News Portal / Bangla News / Bengali News/ Breaking News https://ift.tt/2IT7sY7

No comments