নজুরবন্দি ব্যুরোঃ বহু প্রতীক্ষার অবসান ঘটলো অবশেষে। ট্রায়াল রানে সফল হল কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রো। নির্বিঘ্নে সেন্ট্রাল পার্ক ডিপো থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রায়াল রান হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর।
গতকাল প্রথম ট্রায়াল রান হল ইস্ট ওয়েস্ট মেট্রোর। পুজোর আগেই চালু হয়ে যাবে এই পথে দৈনিক মেট্রো চলাচল। সল্টলেক সেক্টর ফাইভ থেকে সক্টলেক স্টেডিয়াম অবধি ৫ কিলোমিটার রাস্তায় চলবে মেট্রো। মাঝখানে পড়বে মোট ৬টি স্টেশন। প্রথমে শিয়ালদা পর্যন্ত চালানোর কথা হলেও পরে ছোট করা হয় এই দৈর্ঘ্য। নতুন এই পথে মেট্রো চলাচল শুরু হলে উপকৃত হবেন অসংখ্য অফিস যাত্রী।
from Najarbandi - Popular Bengali News Portal / Bangla News / Bengali News/ Breaking News https://ift.tt/2zefbAG

No comments