স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: পেশাগত বেশ কিছু দাবি নিয়ে লাগাতার অবস্থান আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের সদস্যরা বুধবার বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয় বিদ্যাভবনের সামনে এই আন্দোলন কর্মসূচীর ডাক দিয়েছেন।
তাদের দাবি, কর্মরত প্রাথমিক শিক্ষকদের কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন, ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। পাশাপাশি রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর, শিক্ষায় বেসরকারিকরণ, বানিজ্যকরণ বন্ধ, বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, পাশ ফেল চালু, সমকাজে সমবেতন সহ জীবিকা ও শিক্ষা সংক্রান্ত তিরিশ দফা দাবি নিয়ে তাঁরা লাগাতার আন্দোলনে নেমেছেন। একই সঙ্গে তাঁরা সংগঠনগতভাবে অভিনব পোষ্ট কার্ড আন্দোবনের ডাক দিয়েছেন বলে আন্দোলনকারি শিক্ষকরা জানান।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, তাদের দাবি সহ সমস্ত বিষয় প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দল নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধানসভার বিরোধী দল নেতাকে পোষ্ট কার্ডের মাধ্যমে জানাবেন। শিক্ষকদের চিঠি খুব তাড়াতাড়ি তাঁদের কাছে পৌঁছে যাবে বলেও জানানো হয়েছে।
বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক দীনবন্ধু ভূষণ বলেন, ‘‘কর্তৃপক্ষ যতক্ষন না পর্যন্ত আমাদের দাবি নিয়ে আলোচনায় বসছেন ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে। সর্বভারতীয় ক্ষেত্রে তিরিশ দফা দাবি ও জেলার কিছু সমস্যা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মাধ্যমে আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চাই। শিক্ষা ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে এর ফলে এক প্রজন্মের ক্ষতি হচ্ছে। প্রাথমিক শিক্ষকদের জীবিকা সংক্রান্ত দাবি দাওয়া ও একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকাঠামোগত উন্নতি না হলে আমরা সংগঠনগতভাবে বৃহত্তর আন্দোলনে নামব৷’’
The post বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ISQyZM
No comments