ব্যাঙ্গালুরু: বইয়ের ব্যাগ থেকে উদ্ধার হল গোখরো৷ কামারাজনগরে এক সরকারি বিদ্যালয়ে পাঠরত ছাত্রের স্কুল ব্যাগ থেকে মিলেছে সাপটি৷ স্কুলে ব্যাগ থেকে বইপত্র বের করার সময় সে (ছাত্র) দেখতে পায় একটি বিষধর সাপ তার বইয়ের মধ্যে বাসা বেধেছে৷
কর্ণাটকের সীমান্ত এবং তামিলনাড়ুর কৃষ্ঞগিরি জেলার অন্তর্গত এই কামারাজনগর৷ সংবাদ মাধম্যের সঙ্গে কথা বলার সময় স্কুল কর্তৃপক্ষ জানায়, ছাত্রটি না দেখে ব্যাগের মধ্যে হাত দিলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত৷ ব্যাগ খোলার পর সাপটি দেখে ভয়ে দৌড়ে পালায় এই ছাত্র এবং ব্যাগটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়৷ ব্যাগ থেকে গোখরোর বেরিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে৷
শুক্রবার সন্ধ্যায় স্কুল থেকে ফেরার পর সে (ছাত্র) ব্যাগটিকে নিজের ঘরের একটি কোণায় রেখেছিল৷ স্কুল শিক্ষিকার প্রশ্নে সে জানায়, সোমবার স্কুলের আসার আগে পর্যন্ত সে তার স্কুল ব্যাগটি খুলে দেখেনি৷ স্কুল কর্তৃপক্ষ জানায়, আশ্রয়ের খোঁজে সাপটি হয়ত উক্ত ছাত্রের ঘরে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকেই তার ব্যাগে বাসা বাধে৷ আশ্চর্যের বিষয়, ব্যাগটির মধ্যে সাপটি থাকা অবস্থায় সে(ছাত্র) হেঁটেছে প্রায় এক কিমি রাস্তা৷
The post স্কুল ব্যাগে বিষধর সাপ নিয়ে হাঁটছে ছাত্র! এরপর… appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Nq1Jg7
No comments