স্টাফ রিপোর্টার, হলদিয়া: ফুটবলের আরও প্রসারের লক্ষ্যে এবার মহিষাদল মোহন বাগান ফ্যান ক্লাব৷ এই ক্লাবের উদ্যোগে মহিষাদল রাজ হাইস্কুল ফুটবল ময়দানে শুরু হল লিক কাম নকাউট পর্যায়ের আন্ত-বিদ্যালয় আন্ডার ১৭ ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চলবে ৫ থেকে ১৯ শে জুলাই পর্যন্ত।
আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়াল সোশ্যাল মিডিয়া
জানা গিয়েছে, এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিষাদল রাজ পরিবারের সদস্য শৌর্যপ্রসাদ গর্গ, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে, সংস্থার সভাপতি ডাক্তার কল্যানকৃষ্ণ মাইতি সহ অন্যান্যরা। মহিষাদল ব্লকের ১২ টি স্কুলের ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। অনুষ্ঠানের উদ্বোধনের পর ঘাশিপুর বিবেকানন্দ বিদ্যামন্দির ও নাটশাল হাইস্কুলের ছাত্ররা অংশগ্রহণ করেছিল৷ নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্যভাবে খেলার সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: সাড়ে চার ঘণ্টায় তৈরি আস্ত সাবওয়ে! তাক লাগাল ভারতীয় রেল
সংস্থার অন্যতম উদ্যোক্তা তুষারকান্তি বোস বলেন, ‘‘ছাত্রদের মধ্যে ফুটবল খেলার আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে গত ২ বছর ধরে আমরা আন্ত বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছি। ছাত্রদের খেলা দেখার জন্য ফুটবলপ্রেমী মানুষের ভিড় ছিল দেখার মত। আগামিদিনে শুধু ব্লক স্তরের দল নিয়ে নয় জেলা স্তরের স্কুলের ছাত্রদের দল নিয়ে প্রতিযোগিতা করার পরিকল্পনা রয়েছে আমাদের।’’
The post আন্ত-বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা মহিষাদলে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zcOhcb
No comments