Home Top Ad

loading...

সুখবর! দিঘার মোহনায় প্রচুর পরিমাণে ইলিশ উঠল

Share:

স্টাফ রিপোর্টার তমলুক: দিঘার মোহনায় ইলিশ৷ মুরশুমের শুরুতে রূপোলি শস্যের দেখা মেলেনি৷ তবে বৃহস্পতিবার বাঙালি ভোজন রসিকদের সেই আক্ষেপ অনেকটাই পূরণ হয়ে গেল৷

এদিন দিঘায় প্রায় ১৫ টন ইলিশের দেখা মিলছে৷ খুব শীঘ্রই তা পৌঁছে যাবে কলকাতা-সহ বাংলার সমস্ত বাজারে। প্রচুর পরিমাণ ইলিশ ওঠায় দামও অনেকটা সস্তা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপ কোয়ার্টারে নজর থাকবে যাঁদের দিকে

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ সাড়ে ৩০০ থেকে সাড়ে ৪০০ টাকা মধ্যে বিক্রি হচ্ছে৷ আর ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ দাম ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকা৷ আবহাওয়া অনুকূল হওয়ায় হাসি ফুটলো লঞ্চ ব্যবসায়ী, মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীদের।

কারণ, ৪৫ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর প্রথম বেরিয়ে বেশ লোকসান করছিলেন লঞ্চ ও ট্রলার ব্যবসায়ীরা। তাই মরসুমে প্রথম ইলিশ দেখা মেলায় খুশির জোয়ার দিঘা মোহনার মৎস্যজীবী থেকে বিক্রেতাদের মধ্যে।

আরও পড়ুন: নকল সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার অভিযোগে ধৃত এক

ব্যবসায়ীদের আশা, সময় যত এগোবে, বৃষ্টি যত বাড়বে, তত বৃদ্ধি পাবে ইলিশের পরিমাণ৷ তখন দাম আরও কমবে৷

The post সুখবর! দিঘার মোহনায় প্রচুর পরিমাণে ইলিশ উঠল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2u7u5mi

No comments