Home Top Ad

loading...

সাবধান হন! আমেরিকাতে সফররত নাগরিকদের সতর্ক করল বেজিং

Share:

ওয়াশিংটনঃ  নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে! এমনটা উল্লেখ করে আমেরিকায় চিনা নাগরিকদের সফরের বিষয়ে সতর্কতা জারি করল বেজিং। ওয়াশিংটনে চিনা দূতাবাসের তরফে ইতিমধ্যে সেই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দূতাবাসের তরফে জানানো হয়েছে, আমেরিকা ভ্রমণের সময় চিনা পর্যটকদেরকে অতিরিক্ত মেডিক্যাল বিল, গোলাগুলির হুমকি এবং ডাকাতি, কাস্টম এজেন্টদের তল্লাশি, টেলিযোগাযোগ প্রতারণা ও প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনাবলী থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। শুধু তাই নয়, চিনা দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, “আমেরিকায় সাধারণ মানুষের নিরাপত্তা ভালো নয়। প্রায় সময় গোলাগুলি ও চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এই অবস্থায় আমেরিকা সফরের সময় চিনা নাগরিকদেরকে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং রাতের বেলায় একাকী বের হওয়া এড়িয়ে চলতে হবে।”

প্রকৃতিক বিপর্যয় সম্পর্কিত সতকর্তা বাদে গত জানুয়ারি মাসে ওয়েবসাইটের মাধ্যমে যেসব সতর্কতা জারি করা হয়েছিল তার সবই বহাল রয়েছে। আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরুর মাঝেই বেজিং তার নাগরিকদের জন্য আমেরিকা সফরের বিষয়ে সতর্কতা জারি করল।

The post সাবধান হন! আমেরিকাতে সফররত নাগরিকদের সতর্ক করল বেজিং appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tVSVX5

No comments