Home Top Ad

loading...

কথা রাখলেন প্রধানমন্ত্রী। ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কৃষকদের পাশে তিনি।

Share:
নজরবন্দি ব্যুরোঃ ক্ষমতায় আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন, ধানের সহায়ক মূল্য বৃদ্ধি করা হবে। সেই প্রতিশ্রুতি পালন করলো কেন্দ্রীয় সরকার। বৃদ্ধি করা হল ধানের সহায়ক মূল্য।

কেন্দ্রীয় সরকারের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি বাড়ছে ২০০ টাকা। পাশাপাশি বাড়ানো হচ্ছে ১৪টি খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য। বর্ধিত দামে এখন সাধারণ ধানের কুইন্টাল প্রতি মূল্য ১৭৫০ টাকা, এ গ্রেড ধানের মূল্য কুইন্টাল প্রতি মূল্য ১,৭৭০ টাকা। এছাড়াও তুলোর সহায়ক মূল্য বাড়িয়ে করা হয়েছে কুইন্টাল প্রতি ৫,১৫০ টাকা।

সামনেই লোকসভা ভোট। তার আগে কৃষক অসন্তোষ প্রসমিত করতে এই বিশেষ ঘোষনা করলো কেন্দ্রের বিজেপি সরকার, মত রাজনৈতিক মহলের।


from Najarbandi - Popular Bengali News Portal / Bangla News / Bengali News/ Breaking News https://ift.tt/2u80QzN

No comments