গোয়া: কৃষিকাজে উন্নতি চাইলে বৈদিক উপায় নিতে হবে। এমনই পরামর্শ দিলেন খোদ গোয়ার কৃষিমন্ত্রী। কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘কসমিক এনার্জি’র মাধ্যমেই কৃষিকাজে উন্নতি সম্ভব। প্রত্যেকদিন ২০ মিনিট এক বিশেষ পদ্ধতি মানেই নাকি হবে উন্নতি।
কৃষকদের তিনি উপদেশ দিয়েছেন, নিজেদের মধ্যে ‘মহাজাগতিক শক্তি’ অর্জন করার। তার জন্য ধ্যান করতে বলেছেন তিনি। তার সঙ্গে প্রত্যেকদিন অন্তত ২০ মিনিট করে ‘ওম রম জাম সা’ জপ করলে কৃষকদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। গোয়ার ফকোর্দাতে এক পাইলট প্রকল্পের উদ্বোধনে এসে এরকমই জানিয়েছেন কৃষিমন্ত্রী বিজয় সরদেশাই।
‘শিব যোগ মহাজাগতিক কৃষি’ প্রকল্পটি তৈরি করেছেন প্রাক্তন কেমিক্যাল ইঞ্জিনিয়ার তথা স্বষোষিত ধর্মগুরু ড. অব্ধুত শিবনন্দা। এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন কৃষিমন্ত্রীর স্ত্রী। কৃষকদের মাধ্যম দিয়ে সংগঠনের ‘শক্তি’ ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
প্রকল্পের উদ্বোধনে এসে কৃষিমন্ত্রী বলেন, ‘এখানে কোনও অর্থ বিনিয়োগের ব্যাপার নেই, কৃষিতে যাতে মানুষের উত্সাহ বাড়ে একজন কৃষিমন্ত্রী হয়ে আমি সেই বিষয়ে নজর রাখব। কোনও রক শো বা সুন্দরী প্রতিযোগিতাও কৃষিতে উত্সাহ দিতে পারে। বিভিন্ন ধরনের নিত্য-নতুন পদ্ধতি বের করতে হবে আমাদের যাতে সকলে চাষবাসের ক্ষেত্রে উত্সাহ দেখাতে পারে।’ ভিডিওতে আরও দেখা যাচ্ছে, মাঠের মাঝে কৃষকরা পা-জোড়া করে বসে মন্ত্র জপ করছেন এবং তার মাধ্যমে মহাজাগতিক শক্তি অর্জন করছেন তাঁরা।
The post ‘ওম রম জুম শাহ’ মন্ত্র উচ্চারণেই ফলবে ফসল, বললেন কৃষিমন্ত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tXTQGv
No comments