Home Top Ad

loading...

টাকার লোভে বন্ধুকে খুন জলপাইগুড়িতে

Share:

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: কথাতেই আছে অতি লোভে তাঁতি নষ্ট৷ বন্ধুর পকেটে ৯৫ হাজার টাকা রয়েছে এই ভেবে এক বন্ধুকে খুন করল তাঁরই তিন বন্ধু৷ কিন্তু খুনের পর মিলল মাত্র কুড়ি হাজার টাকা৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া রাউত বাগান এলাকায়৷ মৃত যুবকের নাম পঙ্কজ সিখদার৷ ঘটনায় অভিযুক্ত তিন যুবকের নাম বিশ্ব সুত্রধর, কনক মোহন্ত, প্রশান্ত দাস৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তিন বন্ধু বিশ্ব সুত্রধর, কনক মোহন্ত ও প্রশান্ত দাস মিলে পরিকল্পনা করে পঙ্কজকে খুন করে তাঁর পকেটে থাকা ৯৫ হাজার টাকা হাতিয়ে নেবে৷ এই সিন্ধান্ত অনুযায়ী তিন বন্ধু মিলে পঙ্কজকে সঙ্গে নিয়ে লিচু বাগানে মদ ও গাজা খায়।

এরপর প্রশান্তকে সঙ্গে নিয়ে পঙ্কজ বাড়িতে গিয়ে রান্নার তেল দিয়ে আসে। তিন বন্ধু সিন্ধান্ত নেয় পঙ্কজকে লিচু বাগানে খুন করা যাবে না। ফের ওই দিন রাত একটা নাগাদ ফকির পাড়ার পাঙ্গা নদীর ধারে মদ ও গাজা খায় সকলে মিলে।

তারপরে পঙ্কজের স্কুটিতে রাখা প্যান্ডেলের কাপড় দিয়ে পঙ্কজকে মাঠে ফেলে দিয়ে তিন বন্ধু গলায় ফাঁস লাগিয়ে খুন করে৷ এরপর পঙ্কজের পকেট থেকে ৯৫ হাজার টাকা রয়েছে সেই ভেবে পটেকে হাত দিলে দেখতে পায় মাত্র কুড়ি হাজার টাকা রয়েছে। সেই টাকা কনক মোহন্ত হাতিয়ে নেয়। তারপর বাকি দুই বন্ধু বিশ্ব ও কনক সিধান্ত নেয় স্কুটিটি বিক্রি করে টাকাটা তারা ভাগ করে নেবে৷

সেই মত প্রশান্ত পঙ্কজের স্কুটি নিয়ে তাঁর বাড়ি যায় প্রশান্ত৷ সেখানে গিয়ে তাঁর পরিবারকে জানায় তার কাছে গাড়িটি বন্দক দিয়েছে ২০ হাজার টাকার বিনিময়ে৷ তার কথায় অসঙ্গতি থাকায় ও পঙ্কজ বাড়ি না ফেরায় তাঁর পরিবার কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন৷

পুলিশ তদন্তে নেমে প্রশান্তকে গ্রেফতার করে৷ তাকে জেরা করার পর পুলিশের কাছে সে ঘটনার সব কথা স্বীকার করে নেয়৷ বাকি দুই অভিযুক্ত পলাতক৷ তাদের খোঁজ শুরু করেছে পুলিশ৷ বুধবার জলপাইগুড়ি কোতয়ালী থানায় পুলিশ বাহীনি ও সিভিল ডিফেন্সের কর্মীরা সকাল থেকেই পাঙ্গা নদীতে তল্লাশি শুরু করেছে। পাঙ্গা এলাকা থেকে মালিকগঞ্জ এলাকায় পর্যন্ত নদী ধার গুলিতে তল্লাশি চালিয়েও মৃত দেহের কোনও খোঁজ পায়নি পুলি

জলপাইগুড়ি কোতয়ালী থানায় আই সি বিশ্বাশ্র‍য় সরকার বলেন, ‘‘আমরা মৃত দেহের খোঁজ চালাচ্ছি। প্রাথমিক অনুমান মৃত দেহ বাংলাদেশে ভেসে গিয়েছে। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি৷’’

The post টাকার লোভে বন্ধুকে খুন জলপাইগুড়িতে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NoN44J

No comments