ইসলামাবাদ: নরেন্দ্র মোদীর তীব্র পাকিস্তান-বিরোধিতাই সম্পর্ক আরও বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এমনটাই মন্তব্য করলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। পাকিস্তান তেহেরিক ই-ইনসাফের প্রধান ইমরান খান আরও বলেন, ‘কাশ্মীরে যে ধরনের অমানবিক অত্যাচার হচ্ছে, তার জন্য পাকিস্তানকেই দায়ী করতে চান নরেন্দ্র মোদী।’
নির্বাচনের আগে এই বক্তব্য রেখেই প্রচার চালালেন ইমরান। পাক সংবাদমাধ্যম ডন-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বরাবরই ভারতের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেছেন। এমনকী নরেন্দ্র মোদীকে নিজের ঘরে আমন্ত্রণ জানিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়েছেন তিনি।” ইমরনের অভিযোগ, ভারতের বিজেপি সরকারই দু’দেশের সম্পর্ক নষ্ট করছে।
তবে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ সরকারের সমালোচনা করতে ছাড়েননি পিটিআই সুপ্রিমো। পাক সরকারের সেনার আধিপত্যকে সর্মথন জানিয়ে তিনি বলেন, “যে সরকার আদ্যন্তে দুর্নীতিগ্রস্থ, সরকার চালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ, সেখানে সেনার হস্তক্ষেপ করতেই পারে।” জুলফিকার আলি ভুট্টোর সরকারে উদাহরণ টেনে ইমরান জানান, তাঁর সময়ের থেকে সেনার প্রতিপত্তি অনেকটা কমে গিয়েছিল।
প্রসঙ্গত, পাকিস্তানের রাজনীতিতে এ বারের নির্বাচনে অনেকটাই মাটি শক্ত করে ফেলেছেন ইমরান খান। পানামা দুর্নীতির জেরে নওয়াজ শরিফ এখন অভিযুক্ত। ফলে অনেকটাই বিপাকে তাঁর দল পিএমএল (এন)-ও। অন্যদিকে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দীর্ঘ সময় সরকারে না থাকায় এ বারের নির্বাচনে কতটা দাগ কাটতে পারবে সে নিয়ে সন্দেহ রয়েছে।
The post ”ভারত-পাক সম্পর্ক খারাপ হওয়ার জন্য দায়ী মোদী সরকার” appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KRwSHz
No comments