কোয়েম্বাটুর: স্কুল পড়ুয়দের উৎসাহ দিতে খেতে দেওয়া বা লজেন্স দেওয়ার উদাহরণ আছে ঠিকই। তবে একেবারে নজিরবিহীন উদ্যোগ নিল কোয়েম্বাটুরের এক গ্রামের বাসিন্দারা। সেখানকার প্রাইমারি স্কুলে গেলেই দেওয়া হচ্ছে সোনা, নগদ টাকা।
একেক জন ছাত্রকে দেওয়া হবে এক গ্রাম করে সোনা, নগদ ৫০০০ টাকা ও দু’সেট ইউনিফর্ম। ভরতি হতে আসা প্রথম ১০ জনকে দেওয়া হবে এই উপহার। এমনই উদ্যোগ নেওয়া হয়েছে কোয়েম্বাটুরের আন্নুরের কাছে কোনারপায়ালাম গ্রামে।
তাঁদের এই উদ্যোগ স্বাভাবিকভাবেই সাড়া ফেলে দিয়েছে ওই এলাকায়। স্কুলের প্রধান শিক্ষক রাজেশ চন্দ্রকুমার ওয়াই জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনজন ছাত্র এসে ভর্তি হয়েছে। আরও তিনজন স্কুলে যাওয়ার ক্ষেত্রে উৎসাহও দেখিয়েছে।
১৯৯৬ তে ১৬৫ জনকে নিয়ে স্কুল শুরু হয়। কিন্তু চাষের কাজে মন্দা দেখা দেওয়ায় গ্রামের মানুষ জন অন্য জায়গায় সরে যায়। পড়ুয়ার সংখ্যা ১০-এ এসে ঠেকে বছর কয়েকের মধ্যেই। পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি উৎসাহ বেড়ে যাওয়ায় সেই সংখ্যা ৫-এ এসে ঠেকেছে। প্রধান শিক্ষক জানিয়েছেন, তিনি গত পাঁচ বছরে মাত্র ছ’জন ছাত্রকে ভরতি করিয়েছেন। এলাকায় মাত্র ৬৫টি পরিবার রয়েছে।
এই অবস্থায় স্কুল বন্ধ করে দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। এই অবস্থাতেই এই উদ্যোগের কথা ভেবেছে স্কুল কর্তৃপক্ষ। গ্রামবাসীদের ডেকে কথা বলেন প্রধান শিক্ষক। গ্রামের প্রধান ওই উপহার দেওয়ার কথা বলেন। শিক্ষা দফতরকে জানানো হয়েছে যে তাঁরা চান না স্কুলটা বন্ধ হোক।
The post এই স্কুলে ভরতি হলে মিলবে সোনা ও নগদ টাকা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2z5YuqZ
No comments