Home Top Ad

loading...

ক্লাব সংস্থার পাশে এবার হলদিয়া শিল্পসংস্থা

Share:

স্টাফ রিপোর্টার, হলদিয়া: শিল্প সংস্থাগুলি তাঁদের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে নানা ধরণের উন্নয়নমূলক কাজ করে থাকেন৷ আর এবার খেলাধূলার প্রসার ঘটানোর লক্ষ্যে ক্লাব সংস্থাগুলির পাশে দাড়াল শিল্পসংস্থা ও হলদিয়া পুরসভা৷

মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়া পুরসভার রবীন্দ্র-নজরুল মঞ্চে হলদিয়া এনার্জি সংস্থার সিএসআর প্রকল্পের বিভিন্ন সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিনের সন্ধ্যার অনুষ্ঠানে এনার্জির আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও পরিবেশ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, জেলাপরিষদের সভাধিপতি মধুরিমা মন্ডল, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক, হলদিয়ার মহকুমা শাসক কুহুক ভূষন সহ অন্যান্যরা৷

নন্দীগ্রাম ১ ও ২ এবং সুতাহাটা ব্লক সহ হলদিয়া পুরসভার সমস্ত ওয়ার্ডের ক্লাব সংস্থা সহ মোট ১০০ টি ক্লাবের হাতে ফুটবল এবং ক্রিকেটের সরঞ্জাম তুলে দেওয়া হয়। খেলার সরঞ্জাম তাঁদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য হল ফুটবল কিংবা ক্রিকেটে আরও বেশি খেলোয়াড় উঠে আসুক৷ পাশাপাশি খেলাধূলার মধ্যমে শারীরিক গঠন সুঠাম হোক৷

The post ক্লাব সংস্থার পাশে এবার হলদিয়া শিল্পসংস্থা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2z9EkMD

No comments