স্টাফ রিপোর্টার, মালদহ: আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে প্রথমে ইলেকট্রিক শক দিয়ে ও পরে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলের সাহাজাতপুরের শিলনাগরা এলাকায়৷ মৃত গৃহবধূর নাম জাহেরা বিবি৷
মৃতার বাবা নুরুল ইসলাম ও দাদা আফজাল আনসারি জানান, প্রায় সাত বছর আগে গাজোলের সাহাজাতপুরের শিলনাগরা এলাকায় হরমুজ আনসারির ছেলে সাদিকুল আনসারির সঙ্গে জাহারা বিবির বিয়ে হয়।
আরও পড়ুন: সাবধান হন! আমেরিকাতে সফররত নাগরিকদের সতর্ক করল বেজিং
এরপর একবছর কাটতে না কাটতেই শুরু হয় পারিবারিক অশান্তি। দিন বাড়তে থাকলে অত্যাচারের মাত্রা বেড়ে যায়৷ বিগত দিনে সালিশির মাধ্যমে অশান্তির সমাধান করতে চাইলে অস্বীকার করে সাদিকুল আনসারির পরিবার।
মঙ্গলবার রাতে মেয়ে জাহেরা বিবির মৃত্যুর খবর পায় তাঁর পরিবার৷ খবর পাওয়া মাত্র তাঁরা জাহেরা বিবির শ্বশুরবাড়ি যায়৷ সেখানে গিয়ে তাঁরা দেখেন তাঁদের মেয়ে মাটিতে পড়ে রয়েছে। এরপরই তাঁরা সাদিকুল আনসারির পরিবারের সঙ্গে কথা বলেন৷
আরও পড়ুন: যোগীকে জিনস পরার পরামর্শ আজম খানের
সাদিকুল আনসারির পরিবার তাঁদের জানায়, এদিন জাহেরা বিবি তাঁর স্বামী সাদিকুলের শার্ট আয়রন করছিলেন৷ সেই সময় হঠাৎই উপরে থাকা একটি কুপি তাঁর মাথায় পরে৷ তখন তিনি সামান্য বিদ্যুৎ পৃষ্ট হন৷ এবং পরে কুপির আগুনে পুড়ে মারা যান। তাঁদের এই কথায় জাহেরা বিবির পরিবার অসঙ্গতি পায়৷ এরপরই তাঁরা গাজোল থানায় খবর দেয়৷ গাজোল থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
জাহেরা বিবির পরিবারের অভিযোগ, কুপির আগুনে এইভাবে দগ্ধ হতে পারে না তাঁদের মেয়ে। তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এদিন তাঁরা মৃতার শ্বশুর হরমুজ আনসারি, শ্বাশুড়ি সুরতনা বিবি ও স্বামী সাদিকুল আনসারির নামে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ৷
আরও পড়ুন: ‘ক্যানসারে’ আক্রান্ত বাংলার গণতন্ত্রের ‘ওষুধ’ খুঁজছেন বিদ্বজ্জনরা
The post প্রথমে ইলেকট্রিক শক, তার পর গায়ে আগুন, বধূর মর্মান্তিক পরিণতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KID5sA
No comments