স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: সারারাতের বৃষ্টির জেরে জলপাইগুড়ির একাধিক জায়গায় বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা৷ চরম ভোগান্তির মধ্যে পড়েছে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডোডালিয়া ও পাহারপুর গ্রাম পঞ্চায়েতের সখের পাড়া সহ বিস্তীর্ণ এলাকা৷
আরও পড়ুন: মহাকাশে মানুষ পাঠাবে ভারত, সফল মহড়া চালাল ISRO
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সারারাতের বৃষ্টির ফলে জলপাইগুড়ি শহরের মহমায়া পাড়া,বাতাসা গলি, হরিজন বসতি,সার্ফ মোড়-সহ কয়েকটি ওয়ার্ডে সকাল থেকেই হাঁটু ছাড়িয়েছে জল৷ তারপর রাতেই বিদ্যুতের ট্রান্সফরমার পুড়ে গিয়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যহত৷

তাই এলাকাবাসী পথ অবরোধ করেছে৷ ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা৷ সৃষ্টি হয়েছে যানজটের৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়৷ অবরোধকারীরা পুলিশকে আটকে রেখেও বিক্ষোভ দেখায়৷
আরও পড়ুন: আইএস জঙ্গি যুবকদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
জলপাইগুড়ি-শিলিগুড়ির নতুন তৈরি ভিআইপি রোডে এই অবরোধ করে এলাকাবাসী৷ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলে এই ভিআইপি রোড ব্যবহার করেন চালকরা৷ কিন্তু এই রাস্তা অবরোধ করায় ব্যপক যানজটের সৃষ্টি হয়েছে৷ ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা৷
আরও পড়ুন: ফিফার রোষের মুখে মারাদোনা
The post বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় পথ অবরোধ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zc437r
No comments