কলকাতা: আগামী কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগণা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের একাধিক জেলাতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতের পুর্বাভাস। ইতিমধ্যে কালো করে এসেছে শহরের আকাশ। জেলার একাধিক জায়গাতে ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলাতে প্রবল বৃষ্টিপাত। কোনও কোনও জায়গাতে ইতিমধ্যে বন্যারও শঙ্কা দেখা দিয়েছে। উত্তরবঙ্গে এই অবস্থা থাকলেও ক্রমশ দক্ষিণবঙ্গে উষ্ণতার পারদ চড়ছিল। এই অবস্থায় কলকাতা হাওয়া অফিসের পূর্বাভাস যথেষ্ট স্বস্তির বলে মনে করা হচ্ছে।
The post বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2u1waQT
No comments