Home Top Ad

loading...

চাকরি প্রার্থীদের বঞ্চনার প্রতিকারের দাবী নিয়ে আজ আন্দোলন পিএসসি ভবনে।

Share:

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে চাকরি প্রার্থী বেকারের সংখ্যা দিনদিন বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষোভ। একাধিক চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বের হয়েও শেষ পর্যন্ত হচ্ছে না নিয়োগ। বেকার চাকরি প্রার্থীদের ক্ষোভের আগুন আছড়ে পড়তে চলেছে আজ পিএসসি ভবনের সামনে।
সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়। চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বের করা হলেও কখনো সেই পরীক্ষাই হয় না। আবার কখনো পরীক্ষা হলেও সেই ফল প্রকাশ করে নিয়োগ করা হয় না। সেই সাথে রয়েছে টাকার বিনিময়ে নিয়োগ দুর্নীতির খবর। দিনের পর দিন এই বেনিয়মে ধৈর্য হারিয়েছেন চাকরি প্রার্থীরা।
 আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, আজ সরকারি চাকরির পরীক্ষার দুর্নীতি এবং শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরেও নিয়োগ না করার প্রতিবাদে আজ পিএসসি ভবনের বিক্ষোভ দেখাবেন চাকরি প্রার্থীরা। দুপুর ২টোয় এই বিশাল জমায়েত সংঘটিত হবে। রাজ্যের বঞ্চিত বেকার যুবক যুবতীদের এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এসএফআই ও ডিওয়াইএফআই।


from Najarbandi - Popular Bengali News Portal / Bangla News / Bengali News/ Breaking News https://ift.tt/2tS5cMc

No comments