Home Top Ad

loading...

সাড়ে চার ঘণ্টায় তৈরি আস্ত সাবওয়ে! তাক লাগাল ভারতীয় রেল

Share:

নয়াদিল্লি: কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে গেল সাবওবে। সরিয়ে দেওয়া হল রেল লাইন। মাটি খুঁড়ে নিমেষে বসে গেল স্ল্যাব। যেন ম্যাজিক! না এই দৃশ্য চিন, জাপান কিংবা আমেরিকার নয়। ভারতের মাটিতেই ঘটল এই ঘটনা। চোখের নিমেষে তৈরি হয়ে গেল একটা আস্ত সাবওয়ে। চোখের নিমেষেই বটে! মাত্র পাঁচ ঘণ্টায় ব্যস্ত রেললাইনের তলায় তৈরি হয়ে গেল সাবওয়ে।

ভারতীয় রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ইস্ট কোস্ট রেলওয়ে। অন্ধ্রের পেন্দুরাথি ও কোঠাভালাসা রেল লাইনের মধ্যে এই সাবওয়ে তৈরি করা হয়েছে।

২০১৭ তে এই সাবওয়ে তৈরির অনুমোদন দিয়েছিল কেন্দ্র। যা ১.৫ মিটার চওড়া হওয়ার কথা ছিল। মাত্র সাড়ে চার ঘণ্টাতেই সেই কাজ শেষ করে ফেলে রেল। এমনকী ওই সাবওয়ের উপর দিয়ে যাওয়া ট্রেনেও বেশিক্ষণের জন্য বন্ধ রাখা হয়নি।

১৬টি এক্সক্যাভেটর ব্যবহার করেছে রেল কর্তৃপক্ষ। ব্যবহার করা হয়েছে তিনটি হেভি ডিউটি ক্রেন, পাঁচটি ট্রাক, ১০০০ টা স্যান্ডব্যাগ, চারটি হাইড্রা মেশিন ও হেভিওয়েট জ্যাকেট। এই কাজে যুক্ত ছিল ৩০০ শ্রমিক।

প্রাথমিকভাবে ক্রেনের সাহায্যে রেল ট্র্যাক সরানো হয়। এরপর দু’পাশে মাটি খোঁড়ার কাজ শুরু হয়। এরপর ব্লকগুলি বসানো হয়। দু’দিকে একইসঙ্গে ব্লক বসানোর কাজ শুরু হয়। ২০টি ব্লক বসাতে সময় লেগেছে মাত্র ১ ঘণ্টা। আর দেড় ঘণ্টা লাগে স্ল্যাব বসাতে। এইভাবে সব মিলিয়ে সাড়ে চার ঘণ্টায় পুরো কাজ শুরু হয়।

ভারতীয় রেলের এই কর্মকাণ্ডকে রীতিমত প্রশংসা করছে দেশের মানুষ। তবে, এটাই প্রথম নয়। এর আগেও ২০১৭ তে সাড়ে তিন ঘণ্টায় একটি সাবওয়ে তৈরি করে রেকর্ড করেছিল রেল।

The post সাড়ে চার ঘণ্টায় তৈরি আস্ত সাবওয়ে! তাক লাগাল ভারতীয় রেল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MRWh4y

No comments