স্টাফ রিপোর্টার, কোচবিহার: কালজানি নদীর অস্থায়ী বাঁধ ভেঙে কোচবিহার-২ ব্লকের পূর্ব খোল্টা এলাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার রাতে নদীর জল বেড়ে যাওয়ায় নদীর অস্থায়ী বাঁধের প্রায় ১০ ফুট এলাকা ভেঙে যায়।
এরপরেই আশপাশের বিভিন্ন গ্রামে নদীর জল ঢুকে গিয়েছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু বাড়ি চাষের জমি জলের তলায়। বুধবার এলাকা পরির্দশনে যান প্রশাসনিক কর্তারা৷ তাঁদের তৎপরতায় অস্থায়ী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে জোরকদমে। নদীতে জল বাড়তে থাকায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
আরও পড়ুন: লজ্জার রেকর্ড শাকিবদের, ৪৩ রানে শেষ বাংলাদেশ
উল্লেখ্য, কোচবিহারে গত দু’দিন ধরে ব্যাপক বৃষ্টি হওয়ায় বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। মঙ্গলবার রাতে কোচবিহার-২ ব্লকের পূর্ব খোল্টা এলাকায় কালজানি নদীর ধারে তৈরি করা একটি অস্থায়ী বাঁধ ভেঙ্গে বিভিন্ন গ্রামে জল ঢুকে যায়।
জেলা সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছর কালজানি নদীর ধারে পার বাঁধানোর কাজ হয়েছিল। এরপর বাইরের জল যাতে নদীতে চলে যায় এর জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত সেই পাড় কেটে হিউম পাইপ বসায়। আর নদীর জল বৃদ্ধি পাওয়ায় সেই পাইপ ভেঙে নদী গর্ভে চলে যাওয়াতেই এই বিপত্তি।
আরও পড়ুন: প্রথমে ইলেকট্রিক শক, তার পর গায়ে আগুন, বধূর মর্মান্তিক পরিণতি
এদিন ঘটনা স্থল পরিদর্শনে যান কোচবিহার-২ ব্লকের বিডিও জর্জ লেপচা, জেলা জেলা সেচ দফতরের বাস্তুকার স্বপন সাহা ও অন্যান্য আধিকারিকরা। বর্তমানে বালির বস্তা দিয়ে ভেঙে যাওয়া অংশটি মেরামতির কাজ চলছে।
অন্যদিকে, এই ব্লকের পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাঁশধোয়া এলাকায় মঙ্গলবার রাতে হঠাৎ কিছুক্ষণের ঝড়ে এলাকায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক গাছ উপরে গিয়েছে, এলাকার বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, এদিন রাতে হঠাৎ করেই এলাকার উপর দিয়ে ঝড় বয়ে যায়। তার পরই কালজানি নদীর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব খোল্টা, পুন্ডিবাড়িতে আচমকা ঝড়ে লন্ডভন্ড বাঁশধোয়া গ্রাম।
আরও পড়ুন: সাবধান হন! আমেরিকাতে সফররত নাগরিকদের সতর্ক করল বেজিং
The post কালজানির অস্থায়ী বাঁধ ভেঙে বিপর্যস্ত কোচবিহার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KNKiUT
No comments