Home Top Ad

loading...

প্রিসাইডিং অফিসারের মৃত্যুতে সিআইডি রিপোর্ট তলব কোর্টের

Share:

স্টাফ রিপোর্টার: প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের সিআইডি তদন্তের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট৷ পঞ্চায়েত নির্বাচনের দিন রায়গঞ্জের প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের রহস্যমৃত্যু হয়৷ এই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্যরাজনীতি৷ সিআইডির হাতে দেওয়া হয় রহস্যমৃত্যুর তদন্তভার৷

বৃহস্পতিবার সেই সিআইডি তদন্তেরই রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট৷ সিআইডিকে তদন্তে কী অগ্রগতি হল তার রিপোর্ট আগামী ১৩ জুলাই আদালতে পেশ করতে বলেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ৷ এদিন মামলা চলাকালীন মামলাকারী রাজকুমার রায়ের মা অন্নদা রায়ের পক্ষের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় আদালতে বলেন, রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনার কোনও তদন্ত হয়নি৷

আরও পড়ুন: আয়ারল্যান্ডে পাড়ি দিচ্ছে হাওড়ার দুর্গা

১৪ মে পঞ্চায়েত ভোটের দিন রায়গঞ্জের শিক্ষক প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়কে বুথ থেকে অপহরণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে৷ যদিও এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করেনি রাজ্য নির্বাচন কমিশন৷ পরদিন ১৫ মে স্থানীয় বিডিওর কাছে গিয়ে অভিযোগ জানায় নিহতের পরিবার৷

আরও পড়ুন: পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে ইমরান খান: সমীক্ষা

সেদিনই রায়গঞ্জ এলাকার রেল লাইনের পাশ থেকে রাজকুমারবাবুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর ১৬ মে রায়গঞ্জ থানায় এফআইআর দায়ের করে তাঁর পরিবার৷ কিন্তু থানা এ বিষয়ে কোনও তদন্ত করছে না বলে অভিযোগ ওঠে৷ এরপর তদন্তভার সিআইডির হাতে যায়৷ সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, এটি খুন নয়, আত্মহত্যার ঘটনা৷ রায়গঞ্জ থানায় এফআইআর হয়েছে৷ সিআইডি তদন্তে নেমেছে৷ উভয়পক্ষের বক্তব্য শুনে পরবর্তী শুনানিতে সিআইডিকে তদন্তের রিপোর্ট পেশ করতে বলেন বিচারপতি৷

The post প্রিসাইডিং অফিসারের মৃত্যুতে সিআইডি রিপোর্ট তলব কোর্টের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lX2VLt

No comments