স্টাফ রিপোর্টার, মালদহ: তিনটি পৃথক পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির৷ আহত আরও চার ব্যক্তি৷ গুরুতর জখম অবস্থায় আহতদের নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷
প্রথম ঘটনাটি ঘটেছে মালদহর গাজোল থানার ১৬ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে৷ মালদহর গাজল থেকে আম বোঝাই একটি ম্যাজিক গাড়ি মুর্শিদাবাদ যাচ্ছিল। সেই সময় একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জ্যোতিষ হালদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত হয় চার ব্যক্তি।
আরও পড়ুন: মিশনারিজ অফ চ্যারিটতে শিশু চুরির পর্দাফাঁস
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদহর মোথাবাড়ি থানার বিরামপুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা আব্দুল মান্নান সাইকেলে চরে নিজের কাজে যাচ্ছিলেন৷ সেই সময় মালদহর মোথাবাড়ি থানার রাজ্য সড়কে মালদহ থেকে আসা একটি এম্বুলেন্স তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: রাজনীতিতে আসছেন ঐশ্বর্য রাই
পরের ঘটনাটি ঘটেছে এদিন দুপুরবেলা পুরাতন মালদহর নলডুবি এলাকায়। ওই এলাকারই দুই বাসিন্দা সাইকেলে চড়ে কাজে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে৷ ঘটনাস্থলে গুরুতর আহত হয় দুই ব্যক্তি। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে৷ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ পাশাপাশি প্রতিটি ঘটনার তদন্ত শুরু হয়েছে করেছে পৃথক থানার পুলিশ৷
The post পথ দুর্ঘটনায় মৃত দুই, আহত চার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2u7t5yr
No comments